News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়ি ও কমলাসাগরে চার কুখ্যাত চোর গ্রেপ্তার
Image

চুড়াইবাড়ি ও কমলাসাগরে চার কুখ্যাত চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/কমলাসাগর, ৪ ডিসেম্বর৷৷ চুরাইবাড়ি পুলিশের হাতে আটক দুই কুখ্যাত চোর৷ দীর্ঘদিন ধরেই বাড়িসহ গোটা উত্তর জেলাতে একের পর এক চুরি ডাকাতি অপহরণ প্রভৃতি সমাজবিরোধীদের সঙ্গে জড়িত দুই কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ৷ কবির হোসেন (২৩) পিতা হেকিম আলী বাড়ি উত্তর বাড়ি পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে, অপরজন নাজিম উদ্দিন (২০) একই পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের বাসিন্দা পিতা কুটুচান্দ মিয়া৷ মাত্র ২৩ বছর বয়সে কবির হোসেন ধর্ষণ, অপহরণ ও চুরি এই তিনটি ঘটনায় জড়িত হয়ে চুরাইবাড়ি থানায় পৃথক পৃথকভাবে তিনটি মামলা রয়েছে৷ প্রথমে চলতি বছরের এপ্রিল মাসে ৩ তারিখ নাবালিকা মেয়েকে জোর করে অপহরণ ও ধর্ষণ মামলায় জড়িত হয়৷ দুই কুখ্যাত চোর ওই ঘটনার পর পালিয়ে যায়৷ অনেক দিন পালিয়ে বেড়ানোর পর অবশেষে বাড়িতে ফিরে আসে৷ কবির হোসেনের সঙ্গে আরেক চোর চুলে বাড়িতে পরপর তিনটি বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কারসহ মোবাইল ফ্রিজ নগদ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়৷ তখন অবশও্য তার সঙ্গে চ্যাট থাকা চটিকে গভীর রাতে এলাকাবাসী ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন৷
এদিকে, মধুপুর থানাধীন কৈয়াডেপা এলাকার সোমবার রাত ২টা নাগাদ এলাকাবাসীর হাতে আটক হয় দুই গরুচোর৷ জানা যায়, ধৃত গরুচোর আবদুল মান্নান (৪৬) ও এমরান হোসেন (৩৮) সোমবার রাতে কৈয়াডেপা এলাকার শিবু দাসগুপ্তের বাড়ীতে গরু চুরি করে যাওয়ার পথে আটক করে এলাকাবাসী৷ শিবু দাস গুপ্তের বাড়িতে যখন গরু চুরি করতে যায় তখন শব্দ পেয়ে বাড়ির মালিক ঘরের দরজা খুলে বেড়োতেই চোরের দল গরু ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পাশের বাড়ির লোকজন মালিকের চিৎকার শুনে পাড়ার লোকজনকে নিয়ে চোরদের ধাওয়া করতেই আটক হয় দুই চোর৷ মঙ্গলবার সকালে মধুপুর থানার পুলিশ কৈয়াডেপা এলাকা থেকে ধৃত দুই চোরকে মধুপুর থানায় নিয়ে আসে৷ এলাকাতে প্রায়দিন সীমান্ত কাটা তারের বেড়া কেটে গরু পাচার করা হয়৷ কিন্তু আসল পাচারকারীরা পুলিশের জালে আসেনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top