News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি নয়, রাজস্থানে সরকার গঠন করবে কংগ্রেসই : আত্মবিশ্বাসী শচিন পাইলট
Image

বিজেপি নয়, রাজস্থানে সরকার গঠন করবে কংগ্রেসই : আত্মবিশ্বাসী শচিন পাইলট

জয়পুর, ৫ ডিসেম্বর (হি.স.): রাজস্থানে বিজেপি সরকারের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এবার রাজস্থানে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সরকার গঠন করবে কংগ্রেস। বুধবার এমনই দাবি করলেন রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলট। শচিন পাইলটের মোতে, রাজ্যে বিজেপি সরকারের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বুধবার রাজস্থানের টোঙ্ক শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শচিন পাইলট বলেন, আমার বিশ্বাস রাজস্থানে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সরকার গঠন করবে। জনগণের যা প্রতিক্রিয়া তাতে বিজেপি পঞ্চাশটি আসনও অতিক্রম করতে পারবে না বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বিজেপি সরকারের অত্যাচারের বিরুদ্ধে জনগণ এবার পরিবর্তন চাইছে। উল্লেখ্য, এ রাজ্যের পরিবহন মন্ত্রী ইউনুস খান টোঙ্ক থেকে বিজেপি প্রার্থী হিসেবে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন। আগামী ৭ ডিসেম্বর, শুক্রবার রাজস্থানে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সমস্ত নির্বাচনী প্রচারকার্য বুধবার বিকেল পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে। রাজ্যের মোট ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোট হবে। বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রার্থী লক্ষ্মণ সিংয়ের মৃত্যু হওয়ায় নির্বাচন কমিশন আলোয়ারের রামগড় আসনে নির্বাচন পিছিয়ে দিয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top