News Flash

  • Home
  • Uncategorized
  • সাম্প্রদায়িকতা-পরিবারতন্ত্র-তোষণের ভিত্তিতে ভোটে লড়ছে কংগ্রেস : অমিত শাহ
Image

সাম্প্রদায়িকতা-পরিবারতন্ত্র-তোষণের ভিত্তিতে ভোটে লড়ছে কংগ্রেস : অমিত শাহ

জয়পুর, ৫ ডিসেম্বর (হি.স.) : সাম্প্রদায়িকতা, পরিবারতন্ত্র, তোষণের উপর ভিত্তি করে বিধানসভা নির্বাচন লড়তে নেমেছে কংগ্রেস। বুধবার রাজস্থানের নির্বাচনী র‍্যালিতে এমনই ভাবে কংগ্রেসের নিন্দায় মুখর হলেন বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ।
এদিন অমিত শাহ বলেন, জাতপাত, পরিবারতন্ত্রের উপর ভিত্তি করে নির্বাচনী লড়াইয়ে নেমেছে কংগ্রেস।
অন্যদিকে, বিজেপি উন্নয়ন এবং রাজ্যবাসীর অগ্রগতিকে ইস্যু করে নির্বাচন লড়তে নেমেছে। রাজ্যে ফের বিজেপি ক্ষমতায় আসছে এমন দাবি করে অমিত শাহ বলেন, রাজ্যে নেতিবাচক রাজনীতি করে জাতপাত ও তোষণের বাড়বাড়ন্তকে সমর্থন করছে কংগ্রেস। এই তিনটি ইস্যুকে ভিত্তি করে নির্বাচন লড়তে চাইছে কংগ্রেস। আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থানে। এরাজ্যে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি। অমিত শাহ বলেন, এখনও পর্যন্ত বিজেপি ২২২টি জনসভা করেছে। রোড শো করেছে ১৫টি। রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে তা নিয়ে খোঁচা দিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেসের অবস্থা আজ এতটাই খারাপ যে তারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নাম ঘোষণা করতে পারছে না। প্রতিটি জেলায় প্রত্যেক প্রার্থী নিজেদের রাজস্থানের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দাবি করছে। এই বলে তারা ভোট তোলার চেষ্টা করছে। রাজ্যে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
রাজস্থানে মূলত বিজেপি বনাম কংগ্রেসের লড়াই হলেও এখানে বসপা এবং আপ প্রার্থী দিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top