News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রাবার ভিত্তিক শিল্প গড়ে তুলতে শিল্পদ্যোগীদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান
Image

রাজ্যে রাবার ভিত্তিক শিল্প গড়ে তুলতে শিল্পদ্যোগীদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে রাবার ভিত্তিক শিল্প গড়ার জন্য বহিঃরাজ্যের শিল্পদ্যোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, বহিঃরাজ্যের শিল্পদ্যোগীরা রাজ্যে এলে রাজ্য সরকার তাদের সবধরনের সহযোগিতা করবে৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ তাঁর অফিস কক্ষে দিল্লি থেকে আসা অটোমেটিভ টায়ার ম্যানুফ্যাকচারস্ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এই আহ্বান জানান৷ অ্যাসোসিয়েশনের ডি জি রাজীব বুধরাজের নেতৃত্বে ১১ জন প্রতিনধি এই বৈঠকে অংশ নেন৷ বৈঠকে আলোচনাকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিনিধিদের জানান, ত্রিপুরায় উন্নতমানের রাবার উৎপাদন হয়৷ একে আরো কিভাবে বৃহৎ পরিসরে কাজে লাগানো যায়, গুণমান বাড়ানো যায়, উৎপাদন বাড়ানো যায় সে বি,য়ে সংশ্লিষ্টদের চিন্তা ভাবনা করতে হবে৷ উন্নত প্রযুক্তি ব্যবহারে রাবার চাষীদের পরামর্শ দিতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, কৃষক ও রাবার চাষীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ রাবারকে ভিত্তি করে ছোট ছোট শিল্প কিভাবে গড়া যায় সে বিষয়ে অ্যাসোসিয়েশনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে রাজ্য সরকার শিল্প ও বাণিজ্য, বন, উপজাতি কল্যান, রাবার বোর্ড সহ ৮-১০ টি দপ্তরকে নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে৷ আগামী দু’সপ্তাহের মধেও এবিষয়ে সভা করা হবে৷ তিনি প্রতিনিধিদের জানান, রাবার ভিত্তিক ছোট ছোট শিল্প স্থাপনে শিল্পদ্যোগীরা এগিয়ে এলে সরকার তাদের পাশে থাকবে৷ বৈঠকে রাজ্যে রাবার চাষের উন্নয়নে ও রাবার ভিত্তিক শিল্প গড়তে অ্যাসোসিয়েশনের সহযোগিতা চান বিধায়ক তথা ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় ও মুখ্যসচিব এল কে গুপ্তা৷ বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত সচিল এল এইচ ডার্লং ও অতিরিক্ত অধিকর্তা স্বপ্ণা দেবনাথ জানান, রাজ্যে ৮৪ হাজার ৪৮০ হেক্টর এলাকায় রাবার চাষ হচ্ছে৷ গত ২০১৭-১৮ অর্থ বছরে মোট ৬৫ হাজার ৩৩০ মে টন রাবার উৎপাদন হয়৷ রাজ্যে প্রায় ১ লক্ষ রাবারচাষী রয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top