News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপিই সরকার গড়বে, প্রবল আত্মবিশ্বাসী নীতিন গড়কড়ি
Image

ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপিই সরকার গড়বে, প্রবল আত্মবিশ্বাসী নীতিন গড়কড়ি

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানা এই পাঁচ রাজ্যের ভোটকে ‘সেমিফাইনাল’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল| ইতিমধ্যেই ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মিজোরাম এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে গিয়েছে| আগামী ৭ ডিসেম্বর রাজস্থান এবং তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে| এমতাবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির আত্মবিশ্বাস ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপিই সরকার গড়বে| তাও আবার সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায়|
কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নীতিন গড়কড়ির কথায়, ‘ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে আমি ভ্রমণ করেছি| আমার বিশ্বাস এই তিন রাজ্যেই সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি| তাও আবার সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায়|’ শেষ হাসিটা অবশ্য কে হাসবে, তা জানা যাবে আগামী ১১ ডিসেম্বর| ওই দিনই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top