News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটপ্রচারে রাজস্থানে রাহুল, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের গর্জে উঠলেন কংগ্রেস সভাপতি
Image

ভোটপ্রচারে রাজস্থানে রাহুল, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের গর্জে উঠলেন কংগ্রেস সভাপতি

আলওয়ার (রাজস্থান), ৪ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আক্রমণ অব্যাহত| আবারও রাফাল চুক্তি-সহ অন্যান্য ইস্যুকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| আগামী ৭ ডিসেম্বর রাজস্থান বিধানসভা নির্বাচন| রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোটপ্রচারে মঙ্গলবার রাজস্থানের আলওয়ারে নির্বাচনী জনসভা করেন রাহুল গান্ধী| নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘‘ভাষণ দেওয়ার শুরুতে সর্বদাই ‘ভারত মাতা কি জয়’ বলে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আমার মতে ‘ভারত মাতা কি জয়’ না বলে, প্রধানমন্ত্রীর তাঁর বলা উচিত ‘অনিল আম্বানি কি জয়’, ‘মেহুল চোকসি কি জয়’, ‘নীরব মোদী কি জয়’, ‘ললিত মোদী কি জয়’|’ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুলের প্রশ্ন, ‘আপনি যদি ভারত মাতার কথা বলেন, তবে কিভাবে আপনি কৃষকদের ভুলে যেতে পারেন?’
এরপরই রাফাল চুক্তি ইস্যুকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে রাহুল বলেছেন, ‘‘নরেন্দ্র মোদীজী নিজ বক্তৃতায় কখনই রাফাল চুক্তি উল্লেখ করেন না| আসলে তিনি ভয় পান, যদি এই কথা বলেন তবে জনগণ বলবেন, ‘চৌকিদার চোর হ্যায়’| উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর রাজস্থান বিধানসভা নির্বাচন| এই প্রথম নয়, এর আগেও নির্বাচনী ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top