News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানার উন্নয়নের জন্য বদ্ধপরিকর মোদী সরকার : স্মৃতি ইরানি
Image

তেলেঙ্গানার উন্নয়নের জন্য বদ্ধপরিকর মোদী সরকার : স্মৃতি ইরানি

হায়দরাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.) : তেলেঙ্গানার উন্নয়নের জন্য বদ্ধপরিকর মোদী সরকার। কেন্দ্রীয় প্রকল্প তেলেঙ্গানায় বাস্তবায়িত করতে ব্যর্থ হয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি(টিআরএস)। মঙ্গলবার নিজামাবাদের নির্বাচনী জনসভায় এসে এমনই জানালেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।
এদিন স্মৃতি ইরানি বলেন, তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হবে। উচ্চশিক্ষায় পাঠরতা ছাত্রীদের জন্য ৫০শতাংশ ভর্তুকিতে স্কুটার দেওয়া হবে। দুই লক্ষ টাকা পর্যন্ত কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে। কেন্দ্রের উজ্জলা যোজনা মাধ্যমে রাজ্যের ২০ লক্ষ পরিবারকে বিনামূল্যে এলপিজি গ্যাস দেওয়া হয়েছে। রাজ্যের ৪৪টি কৃষি বাজারকে ই-ন্যাম (ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেটে)-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। তেলেঙ্গানা ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে দুই লক্ষ শূন্য পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মানেগ্রা যোজনার ১০০ দিনের কাজের প্রকল্প বাড়িয়ে করা হয়েছে ১৫০ দিন। ৫৫০০০ কোটি টাকা বাড়তি বরাদ্দ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তেলেঙ্গানায়। টিডিপির সঙ্গে জোট করে লড়ছে কংগ্রেস। অন্যদিকে একাই লড়ছে বিজেপি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top