News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে বিজেপি : শিবরাজ সিং চৌহান

মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে বিজেপি : শিবরাজ সিং চৌহান

হায়দরাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে বিজেপি। মঙ্গলবার তেলেঙ্গানা নির্বাচনী প্রচারে এসে সাংবাদিক সম্মেলনে এমনই দাবি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এদিন শিবরাজ সিং চৌহান বলেন, মধ্যপ্রদেশে কোনও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে না। প্রতিষ্ঠানের পক্ষে হাওয়া বইছে। বিজেপি সবকা সাথ সবকা বিকাশের পক্ষে। সবার উন্নয়নের পক্ষে বিজেপি। মধ্যপ্রদেশে সিংহভাগ আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
ইভিএম যন্ত্রে কারসাজির যে অভিযোগ কংগ্রেসের করছে সেই সম্পর্কে বলতে গিয়ে শিবরাজ সিং চৌহান বলেন, কংগ্রেসের বিশেষত্ব হচ্ছে হারার আগেই হেরে যাওয়ার কারণ খুঁজতে নেমে পড়ে তারা। নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক সংস্থা তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে।
তেলেঙ্গানা টিআরএস সরকারের ব্যর্থতা তুলে ধরে শিবরাজ সিং চৌহান বলেন, পানীয় জল এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন কে চন্দ্রশেখর রাও। কিন্তু রাজ্যবাসীদের সেই পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে তারা। নিজের পরিবারের বাইরে কে চন্দ্রশেখর রাও বেরোতেই পারছে না। তেলেঙ্গানায় কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করতে ব্যর্থ হয়েছে টিআরএস সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে কার্যকর করতে ব্যর্থ হয়েছেন কে চন্দ্রশেখর রাও।
উল্লেখ্য, ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তেলেঙ্গানায়। এই রাজ্যে একাই লড়ছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস, টিডিপি, তেলেঙ্গানা জন সমিতি এবং সিপিআই জোটবদ্ধ হয়ে লড়ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top