News Flash

  • Home
  • Uncategorized
  • সমাবেশের আগে আটক তেলেঙ্গানা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি
Image

সমাবেশের আগে আটক তেলেঙ্গানা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি

হায়দ্রাবাদ, ৪ ডিসেম্বর (হি. স.) : টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও-এর ডাকে কৈসিগিতে কোডাঙ্গাল বিধানসভা কেন্দ্রে পূর্বনির্ধারিত সমাবেশের প্রতিবাদ স্বরূপ একই দিনে বনধ ও সমাবেশ ডাকায় মঙ্গলবার তেলেঙ্গানা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি এ রেভন্ত রেড্ডি-কে আটক করেছে পুলিশ। আগাম সুরক্ষাব্যবস্থা এবং তদন্তের জন্য রেড্ডিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এদিন ভিকারাবাদ জেলার কোডাঙ্গাল শহরে নিজের বাড়ি থেকেই রেভন্ত রেড্ডিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (আইন) জিতেন্দর জানিয়েছেন, জনসাধারণের অস্থিরতা এবং নিরাপত্তা লঙ্ঘনের আশঙ্কায় রেড্ডিকে হেফাজতে রাখা রয়েছে। তাঁকে মঙ্গলবারই ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
অপরদিকে, রেভন্তের স্ত্রী গীতা রেড্ডি দাবি, তাঁর স্বামীকে জোর করে অচেনা জায়গায় তুলে নিয়ে যায় পুলিশ। তাঁর বেশ কয়েকজন অনুগামীকেও বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, গত শনিবার রাতে কংগ্রেস সভাপতির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কেসিআর-এর নির্বাচনী সমাবেশে যে কোনও অযৌক্তিক ঘটনা রোধে কোডলাল শহরে নিষেধাজ্ঞা আরোপ করাও হয়েছিল। কিছুদিন আগেই রাওয়ের সভায় বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে জনগণকে প্ররোচণামূলক হুমকি দেওয়া নিয়ে টিআরএস-এর বেশ কয়েকজন নেতা তেলেঙ্গানার মুখ্য নির্বাচন কর্মকর্তার কাছে রেভন্ত রেড্ডি-র বিরুদ্ধে অভিযোগ করেন এবং তার পরই সভার সুরক্ষা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এদিকে, তেলঙ্গানা কংগ্রেসের প্রধান উত্তম কুমার রেড্ডি পুলিশের এই আচরণের নিন্দা করেছেন।
গোটা ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সম্প্রতি টিআরএস থেকে কংগ্রেসে যোগ দেওয়া বিশ্বেশ্বর রেড্ডি | রেভন্ত রেড্ডির গ্রেফতারকে \”গণতন্ত্রের খুন\” বলে অভিহিত করেছে তিনি | বিশ্বেশ্বর রেড্ডি আগামী ৭ ডিসেম্বরের বিধানসভা নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, \”মানুষ এই ধরনের অযৌক্তিক আচরণ সহ্য করবে না | ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট দিয়ে এর উপযুক্ত জবাব দেবেন |\” উল্লেখ্য, সেপ্টেম্বরে আয়কর বিভাগ থেকে রেভন্থ রেড্ডির বাসভবনে তল্লাশি চালানো হয়েছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top