News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ব্যাঙ্ক ম্যানেজার ও কুলাইয়ে সুকলছাত্রের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

আগরতলায় ব্যাঙ্ক ম্যানেজার ও কুলাইয়ে সুকলছাত্রের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ আমবাসা, ৩ ডিসেম্বর৷৷ পৃথক স্থানে দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল৷ আগরতলার রামনগর সাত নম্বর রোডে এক বাড়ি থেকে জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশের মতে এটি আত্মহত্যার ঘটনা৷ জানা গেছে, সোমবার সকালে পুলিশ রামনগর ওই বাড়ির এক ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে৷ মৃত ব্যক্তিকে এসবিআইয়ের শালবাগান ব্রাঞ্চের ম্যানেজের বাদল নাথ বলে শনাক্ত করা হয়েছে৷ তাঁর বাড়ি দক্ষিণ অসমের করিমগঞ্জে৷ পলিশ জানিয়েছে, যে বাড়ি থেকে বাদলবাবুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়িতে তিনি ভাড়া থাকতেন৷ এই বাড়িতেই তিনি দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন৷ বাদলবাবুর আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও পুলিশ কোনও তথ্য পায়নি৷ প্রাথমিক তদন্তের পর তবে পুলিশ জানিয়েছে, সম্ভব ব্যাঙ্কে কোনও ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন৷ তবে বাদল নাথের আত্মহত্যার পেছনে পারিবারিক কোনও সমস্যার কারণও থাকতে পারে বলে পুলিশ মনে করছে৷ জানা গেছে, ঘটনা সংক্রান্ত এক মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই আত্মহত্যার মূল কারণ জানা যাবে৷
এদিক, মায়ের প্রতি অভিমান করে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছে এক কিশোর৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আমবাসা থানাধীন কুলাই এলাকার সোনারা কোবরা পাড়ায়৷ আত্মঘাতী কিশোরের নাম সন্দীপ চৌধুরী৷ বয়স সতের৷ ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকালে মা লক্ষ্মী দত্তচৌধুরীর সাথে কোনও এক বিষয় নিয়ে মনোমালিন্য হয় ছেলে সন্দীপের৷ সেই মনোমালিন্যের জেরে অভিমানী কিশোর সন্দীপ চৌধুরীর শনিবার বিকেলে দাদু সত্যবান দত্তের বাড়িতে চলে যায়৷
এদিকে, ছেলের অভিমান ভাঙতে মা লক্ষ্মী চৌধুরী পরের দিন অর্থাৎ রবিবার সকালে বাবার বাড়িতে চলে আসেন৷ ছেলের সাথে কথা হয় মায়ের৷ সবই ঠিকঠাক ছিল৷ কিন্তু, হঠাৎ ররিবার রাতে বিছানার উপর ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে যায় সন্দীপ৷ সন্দীপের নিথর দেহ ঝুলতে দেখে সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকেন৷ এদিকে, ছেলের মৃতদেহ দেখে সংজ্ঞা হারিয়ে ফেলেন মা লক্ষ্মী দত্তচৌধুরী৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ নীচে নামিয়ে আনে এবং তা ময়না তদন্তের জন্য কুলাই জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়৷ মৃত সন্দীপ দশম শ্রেণীর ছাত্র ছিল৷ এই ঘটনায় দুই পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ এদিকে, একটি সরকারী তথ্য মোতাবেক জানা গেছে, চলতি বছরের ১০ মার্চ থেকে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত রাজ্যে ৮৬৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ৬৮ জন শিশু এবং ২২৮ জন মহিলা রয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top