News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় পথ দুর্ঘটনায় হত এক
Image

বিলোনিয়ায় পথ দুর্ঘটনায় হত এক

বিলোনিয়া (ত্রিপুরা), ৩ ডিসেম্বর, (হি.স.) : ফের দুর্ঘটনার বলি হয়েছে এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে কাঁঠালিয়া-বিলোনিয়া সড়কের দক্ষিণ মহেশপুরে। মৃত বাইক চালকের নাম অমিত ঘোষ (৩২)। জানা গেছে, সোমবার দুপুরে বাইক চালক অমিত ঘোষ কাঁঠালিয়া-বিলোনিয়া সড়ক দিয়ে যাওয়ার সময় দক্ষিণ মহেশপুরে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক অমিত ঘোষ। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে-সঙ্গে গুরুতর আহত অবস্থায় বাইক চালক অমিত ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাইক চালক অমিত ঘোষের মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে পুলিশ প্রথমে হাসপাতালে যায় এবং অমিতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রেখে দেয়।
পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা এখনও বলতে পারছে না পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top