News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বি-টিম হিসেবে কাজ করছে টিআরএস : রাহুল গান্ধী
Image

বিজেপির বি-টিম হিসেবে কাজ করছে টিআরএস : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : বিজেপির বি-টিম হিসেবে তেলেঙ্গানায় কাজ করছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। আসাদউদ্দিন ওয়েইসি এআইএমআইএম বিজেপির সি-টিম হিসেব কারছে। সোমবার ট্যুইটারে এমনই ভাষায় একযোগে বিজেপি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এবং এআইএমআইএম-এর বিরুদ্ধে সরব হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তেলেঙ্গানায়। তেলেগু দেশম পার্টি, সিপিআই-এর সঙ্গে জোট গড়ে বিধানসভা নির্বাচন এরাজ্যে লড়ছে কংগ্রেস। এদিন একযোগে বিজেপি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, এআইএমআইএম-এর বিরুদ্ধে সরব হয়ে রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, বিজেপির বি টিম হিসেবে কাজ করছে টিআরএস। কেসিআর(কে চন্দ্রশেখর রাও) হচ্ছে মোদীর রাবার স্ট্যাম্প। মোদী , কেসিআর, ওয়েইসি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে। এদের কথায় বিশ্বাস করবেন না।
রাজ্যবাসীদের উদ্দেশ্যে ট্যুইট বার্তায় রাহুল গান্ধী লেখেন, মহান আদর্শ এবং স্বপ্ন নিয়ে তেলেঙ্গানার জন্ম হয়েছে। কিন্তু চার বছরে টিআরএস / বিজেপির অযোগ্যতা, ঔদ্ধত্য এবং দুর্নীতিতে রাজ্যবাসী নিরাশ হয়ে পড়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, মোদীজি দুইটো ভারত বানিয়েছে। একদিকে অনিল আম্বানির ভারত। যেখানে একটিও বিমান বানানোর অভিজ্ঞতা না থাকা সত্বেও মোদীজি তাকে ৩০,০০০ কোটি টাকার রাফাল চুক্তি দিয়েছে। দ্বিতীয়টি হচ্ছে কৃষকদের হিন্দুস্থান। যেখানে একজন কৃষক চার মাস ধরে কড়া পরিশ্রম করার পর ৭৫০ কিলোগ্রাম পেয়াজ ফলিয়ে পেয়েছে মাত্র ১০৪০ টাকা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top