News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির দ্বারকায় হিট এন্ড রান : বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ফল বিক্রেতার, আহত একজন
Image

দিল্লির দ্বারকায় হিট এন্ড রান : বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ফল বিক্রেতার, আহত একজন

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): আবারও হিট এন্ড রান! এবার ঘটনাস্থল রাজধানী দিল্লির দ্বারকা এলাকা। রবিবার রাতে দ্বারকার গণপতি চক-এর কাছে বেপরোয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একজন ফল বিক্রেতা-সহ দু’জনকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ওই ফল বিক্রেতা, এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন। ফল বিক্রেতা-সহ দু’জনকে ধাক্কা মারার পরই ঘাতক গাড়িটি সুযোগ বুঝে পালিয়ে যায়।
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার রাত তখন ১১.৩০ মিনিট হবে। দ্বারকার গণপতি চক-এর কাছে বেপরোয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একজন ফল বিক্রেতা-সহ দু’জনকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দু’জনই। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ফল বিক্রেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক গাড়িটি। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top