News Flash

  • Home
  • Uncategorized
  • একদশক পর বায়ার্ন মিউনিখ ক্লাব ছাড়ার সিদ্ধান্ত আর্জেন রবেন ও ফ্র্যাঙ্ক রিবেরিও-র
Image

একদশক পর বায়ার্ন মিউনিখ ক্লাব ছাড়ার সিদ্ধান্ত আর্জেন রবেন ও ফ্র্যাঙ্ক রিবেরিও-র

মিউনিখ, ৩ ডিসেম্বর (হি.স.) : একদশক পর বায়ার্ন মিউনিখ ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তারকা উইংগার আর্জেন রবেন ও ফ্র্যাঙ্ক রিবেরিও৷ ২০০৭-২০০৯ দু’টি মরশুমে রিয়াল মাদ্রিদের হয়ে ফুটবল খেলার পর আর্জেন যোগ দেন বুন্দেশলিগা ক্লাব বায়ার্ন মিউনিখে৷ ২০০৯ থেকে এখনও পর্যন্ত অত্যন্ত সাফল্যের সঙ্গে জার্মান জায়ান্টদের হয়ে মাঠে নামছেন ডাচ তারকা৷ অবশেষে চলতি মরশুমের পর বায়ার্নের সঙ্গে এক দশকের সম্পর্কে ইতি টানবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন৷
একা রবেন নন, মিউনিখে আস্তানা গাড়ার পর ক্লাবে যাঁর সঙ্গে তিনি দুরন্ত পার্টনারশিপ গড়ে তুলেছেন, সেই ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরিও চলতি মরশুমের শেষেই বায়ার্ন ছাড়তে পারেন৷ নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রবেন বলেন, ‘আমি এটুকুই শুধু বলতে পারি যে, বায়ার্নে এটাই আমার শেষ বছর৷ মরশুমের শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতান্তই আমার ব্যক্তিগত৷ দশ বছর পর সম্পর্কে ইতি টানার এটাই সঠিক সময়৷ ক্লাব সামনের দিকে এগচ্ছে৷ আমারও সামনের দিকে তাকানো উচিত৷ অসাধারণ একটা দীর্ঘ পার্টনারশিপ অবশেষে শেষ হতে চলেছে৷ বায়ার্নে কাটানো মুহূর্তগুলে সত্যিই দুর্দান্ত৷’
বায়ার্নের হয়ে এ পর্যন্ত ১৯৮টি ম্যাচে ৯৮টি গোল করেছেন রবেন৷ তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন বায়ার্নের জার্সিতে৷ ২০১০ ও ২০১২ রানার্স হলেও ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী দলের সদস্য ছিলেন নেদারল্যান্ডস তারকা৷ পিএসজি, চেলসি ও রিয়াল মাদ্রিদের হয়ে লিগ জেতা এবং ২০১০ বিশ্বকাপ ফাইনাল খেলা রবেন অবশ্য এখনই এবসর নিচ্ছেন না৷ তিনি নিজেই জানিয়েছেন, ‘আমি খেলা চালিয়ে যাব৷ একেবারের জন্য খেলা ছেড়ে দিচ্ছি না এখনই৷’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top