News Flash

  • Home
  • Uncategorized
  • নেশামুক্ত সমাজ গড়তে যুব সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

নেশামুক্ত সমাজ গড়তে যুব সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ নেশামুক্ত সমাজ গড়ে তুলতে যুব সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা নিতে হবে৷ সেই সাথে প্রতিটি এলাকায় যাতে নারী নর্যাতনের ঘটনা না ঘটে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে যুবকদের৷ আজ আগরতলার কামারপুকুর পাড়ে এলাকার যুবকদের উদ্যোগে অনুষ্ঠিত নেশাবিরোধী অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একথা ব লেন৷ তিনি বলেন, নেশামুক্ত সমাজ গড়ে উঠলে নারী নির্যাতনও কমে যাবে৷ তাই ব তমান সরকার গুরুত্ব েিয় সারা রাজ্যে নেশামুক্তি অভিযান শুরু করে৷ নেশামুক্ত সমাজ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, শুরু থেকেই সেই কাজ কার্যকর করা হয়৷ যার ফলশ্রুতিতে সারা রাজ্যে অনেক নেশা কারবারীকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নেসা সামগ্রী৷ মুখ্যমন্ত্রী বলেন, সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতেই সরকার নেশামুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে৷ তবেই রাজ্যের তথা সব অংশের মানুষের বিকাশ ত্বরান্বিত হবে৷
রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা তিন বছরে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তুলবে৷ এই লক্ষ্যেই সরকার কাজ করছে৷ এই প্রসঙ্গে তিনি বিভিন্ন কর্মসচির কথা উল্লেখ করে ব লেন, আমরা রাজ্যে অটল জলধারা মিশন চালু করেছি৷ এই প রকল্পে তিন বছরের মধ্যে সবার ঘরে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়া হ বে৷ এখন বাড়ি তৈরি করতে বাড়ির নকশার অনুমোদনের জন্য হন্যে হয়ে ঘুরতে হ বে না৷ অনলাইনেই বাড়ির নকশা অনুােদন করানো যাবে৷ তিনি বলেন, ব াংলাদেশের অশুগঞ্জ বন্দর হয়ে সোনামুড়ায় ছোট ছোট জাহাজ আসবে৷ সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে৷ অনুষ্ঠানে অন্যাছন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন দীপক ঘোষ, বিপ্লজিৎ বে ৌমিক, সুশান্ত ঘোষ, টিংকু ঘোষ৷ অনুষ্ঠান শেষে এলাকার যুবকরা নেসা বিরোধী একটি পথ নাটক পরিবেশন করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top