News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী হতে চাইছেন সিধু, তাই এমন অসংলগ্ন আচরণ করছেন : মানজিত সিং জিকে
Image

মুখ্যমন্ত্রী হতে চাইছেন সিধু, তাই এমন অসংলগ্ন আচরণ করছেন : মানজিত সিং জিকে

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চাইছেন সিধু তাই এমন অসংলগ্ন আচরণ করছেন। রবিবার এমনই বিস্ফোরক দাবি করলেন দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রধান তথা অকালি দলের নেতা মানজিত সিং জিকে।

এদিন বর্ষীয়ান এই নেতা বলেন, দায়িত্বজ্ঞান সম্পন্ন রাজনীতিবিদের মত আচরণ করা উচিত সিধুর। কিন্তু তিনি তা করছেন না। এমন কি জাতীয় নিরাপত্তা নিয়েও চিন্তিত নন সিধু। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসংসদীয় মন্তব্য করেছেন। যা কোনও মতেই সমর্থন যোগ্য নয়। সিধুর দ্বিচারিতামূকল আচরণের প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় ছিল যখন সিধু সনিয়া গান্ধী নিন্দায় মুখর হতেন। সনিয়া গান্ধীকে ‘ইতালীয় মা’ বলতেও দ্বিধা করতেন না তিনি। সেই সিধু এখন সনিয়া গান্ধীর পায়ে হাত দিয়ে প্রমাণ করছেন।

ল্লেখ্য, শনিবার রাজস্থানের এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সিধু বলেছিলেন, ‘এখন চৌকিদারের কুকুরও চোরদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। নরেন্দ্র মোদী এখন আম্বানি, আদানিদের হাতের পুতুলে পরিণত হয়েছে।’ আর এরপরেই শুরু হয় জোর রাজনৈতিক তরজা। বিজেপি তরফ থেকে দাবি করা হয় যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিম্ন রুচির মন্তব্য করেছেন সিধু। যদিও কংগ্রেস সিধুর পাশেই দাঁড়িয়েছে। এই বিষয়ে কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ জানিয়েছেন, জনগণ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। কিন্তু তিনি তাতে সন্তুষ্ট নন। তাই নিজেকে প্রধান সেবক হিসেবে পরিচয় দিতে থাকেন। শেষে চৌকিদার হিসেবে নিজেকে পরিচয় দিতে থাকেন। এখন চৌকিদারের নাকের ডগায় চুরি হচ্ছে। তাই সিধু সঠিক কথাই বলেছে।

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top