News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় দিনে পড়ল স্বদেশী জাগরণ মঞ্চের ৯ দিনের সংকল্প যাত্রা
Image

দ্বিতীয় দিনে পড়ল স্বদেশী জাগরণ মঞ্চের ৯ দিনের সংকল্প যাত্রা

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : রবিবার দ্বিতীয় দিনে পড়ল স্বদেশী জাগরণ মঞ্চের সংকল্প যাত্রা । অযোধ্যায় দ্রুতরাম মন্দির নির্মাণের দাবিতে শনিবার দিল্লির ঝাণ্ডেওয়ালা মন্দির থেকে শুরু হযেচে ৯ দিনের এই সংকল্প যাত্রা ।
অযোধ্যায় দ্রুতরাম মন্দির নির্মাণের দাবিতে সোচ্চার একাধিক হিন্দুত্ববাদী সংগঠন | মন্দির নির্মাণের দাবিতে সংকল্প যাত্রার আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এর শাখা সংগঠণ স্বদেশী জাগরণ মঞ্চ । অযোধ্যায় দ্রুতরাম মন্দির নির্মাণের দাবি নিয়ে শনিবার ১ ডিসেম্বর দিল্লির ঝাণ্ডেওয়ালা মন্দির থেকে শুরু হয়েছে এই সংকল্প যাত্রা । ন’‌দিন ধরে চলা স্বদেশী জাগরণ মঞ্চের এই যাত্রা গিয়ে শেষ হবে ৯ ডিসেম্বর রামলীলা ময়দানে ।
সংকল্প যাত্রার প্রথম দিন লোক সংখ্যা কম ছিল । তবে তা নিয়ে ভাবতে রাজি নন স্বদেশী জাগরণ মঞ্চের সহ-আহ্বায়ক কমল তিওয়ারি । তিনি জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীঘ্রই আরো ভক্তরা দিল্লিতে আসবেন। রামলীলা ময়দানে চূড়ান্ত দিনের দিন ৬ থেকে ৮ লক্ষ মানুষ জমায়েত হবে বলে আশা রাখছেন কমল তিওয়ারি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top