News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দিনের সফরে ৭ ডিসেম্বর ত্রিপুরা আসছেন মোহন ভাগবত
Image

তিন দিনের সফরে ৭ ডিসেম্বর ত্রিপুরা আসছেন মোহন ভাগবত

আগরতলা, ১ ডিসেম্বর, (হি.স.) : আগামী ৭ ডিসেম্বর তিন দিনের সফরে ত্রিপুরা আসছেন আরএসএস-প্রধান তথা সরসংঘচালক মোহন ভাগবত। আগামী ৭ ডিসেম্বর এসে ৯ ডিসেম্বর তিনি রাজ্য ত্যাগ করবেন বলে জানা গেছে।
আগরতলায় সংঘ সূত্রে জানা গেছে, দুদিনের রাজ্য সফরে এসে তিনি বেশিরভাগ সময় কাটাবেন সেবাধামে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ত্রিপুরায় সংঘের কার্যকর্তাদের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।
উল্লেখ্য, গত বছর চার দিনের সফরে রাজ্যে এসেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সেবার স্বামী বিবেকানন্দ ময়দানে এক বিশাল জনসমাবেশ হয়েছিল।
জানা গেছে, ৭ ডিসেম্বর সংগঠনের সর্বেসর্বার রাজ্য সফরকেঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। মোহন ভাগবতের সফরকে কেন্দ্র আরএসএস কার্যকর্তাদের মধ্যে এক বাড়তি উৎসাহ দেখা দিয়েছে। যদিও রাজনৈতিক মহল চিরাচরিতভাবে বিষয়টিকে অন্যভাবে দেখছে। বিজেপি-বিরোধী দলগুলোর নেতারা লোকসভা নির্বাচনের আগে রাজ্যে আরএসএস-প্রধানের রাজ্য সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top