News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবী হত্যাকাণ্ড : পুলিশের ধরাছোঁয়ার বাইরে আততায়ী, ক্ষুব্ধ ত্রিপুরার উকিল সংস্থা
Image

আইনজীবী হত্যাকাণ্ড : পুলিশের ধরাছোঁয়ার বাইরে আততায়ী, ক্ষুব্ধ ত্রিপুরার উকিল সংস্থা

আগরতলা, ১ ডিসেম্বর (হি.স.) : আইনজীবী হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের ধরতে পারেনি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু ক্লু পেয়েছে ঘটনাস্থল থেকে।
তা সত্ত্বেও ৪৮ ঘণ্টা পরও পুলিশ কেন আততায়ীদের ধরতে পারছে না তা নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে বিভিন্ন মহলে। এলাকাবাসীরও প্রশ্ন, পুলিশ নীরব কেন? অন্যদিকে একই প্রশ্ন তুলছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিল। জানা গেছে, বরিষ্ঠ আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস এবং পুরুষোত্তম রায়বর্মণ-সহ আইনজীবীদের এক প্রতিনিধি দল শনিবার বিকেলে পুলিশ মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে। তাঁরা অবিলম্বে আইনজীবী প্রদীপ মোদক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের আবেদন জানান। পাশাপাশি প্রতিনিধি দল ডিজিপিকে জানিয়েছে, যদি শীঘ্র অভিযুক্তদের না করা হয় তা হলে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিলের সমস্ত আইনজীবী বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস এবং পুরুষোত্তম রায় বর্মণ বলেছেন, যে গতিতে পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত করছে তাতে মোটেই খুশি নন শহরের বুদ্ধিজীবী মহল। তাঁদের দাবি. শনিবারের মধ্যে অভিযুক্তদের যেন গ্রেফতার করা হয়। অন্যথায় আইনজীবীরা বৃহত্তর আন্দোলনে যাবেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top