News Flash

  • Home
  • Uncategorized
  • লোকপাল নিযুক্ত না হলে ফের অনশনে বসবেন আন্না হাজারে
Image

লোকপাল নিযুক্ত না হলে ফের অনশনে বসবেন আন্না হাজারে

মম্বই, ১ ডিসেম্বর (হি.স.) : লোকপাল নিযুক্ত না হলে ফের অনশনে বসবেন বর্ষীয়ান গান্ধীবাদী তথা সমাজকর্মী আন্না হাজারে। শনিবার এমনই জানা গিয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং-কে চিঠিও দিয়েছেন তিনি।
এদিন আন্না হাজারে বলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রথমে বলেছিলেন লোকপাল নিযুক্ত করা যাবে না। কারণ হিসেবে সরকার জানিয়েছিল, লোকসভা কোনও বিরোধী দলনেতা না থাকার জন্যই তা সম্ভব নয়। লোকপাল নিযুক্ত করার সময় বিরোধী দলনেতা প্রয়োজন পড়ে। পরে কেন্দ্রীয় সরকার থেকে জানান হয় কোনও নামকরা জুরি নির্বাচন কমিশনে না থাকার জন্যই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না।
আন্না হাজারে এদিন বলেন, লোকপাল নিযুক্ত না হলে আগামী ২০১৯-এর ৩০ জানুয়ারি অনশনে বসব। প্রসঙ্গত, লোকপালের দাবিতে ২৩ মার্চ রাজধানী দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসেছিলেন আন্না হাজারে। প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে সেই অনশন তুলে নেন তিনি। দাবি পূরণ না হওয়ার জন্য ২ অক্টোবর অনশনে বসার হুমকি দিয়েছিলেন আন্না। নিজের গ্রাম রালেগা সিদ্ধিতে বসে অনশন করবেন বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদের অন্য মন্ত্রী তাঁকে আশ্বস্ত করেন লোকপাল এবং লোকায়ুক্ত প্রক্রিয়া শেষ পর্যায় রয়েছে। লোকপাল ও লোকায়ুক্তের নিয়োগ করার কোনও ইচ্ছাই সরকারের নেই বলে জানিয়েছেন তিনি। দুইমাস সরকারকে সময় দিয়েছেন তিনি। পূরণ না হলে ৩০ জানুয়ারি অনশনে বসবেন তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top