News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে এসইউভি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত পাঁচ
Image

মধ্যপ্রদেশে এসইউভি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত পাঁচ

বারওয়ানি, ১ ডিসেম্বর (হি.স.) : এসইউভি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ। পাশাপাশি গুরুতর আহত এক। শুক্রবার গভীর রাতে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার বারুফটক এলাকায় আগ্রা-মুম্বই হাইওয়ে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহগুলিতে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে এসইউভি গাড়িটি মহারাষ্ট্রের শিরডি দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রাকের চালককে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে ঠেকরি থানার পুলিশ। নিহতদের শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন সন্দীপ রাই (২৬), প্রকাশ পারগি (৩২), সন্তোষ পারগি (৪০), প্রকাশ শিসোধিয়া (২৮), হরিদাস বৈরাগি (৩৪)। নিহতরা প্রত্যেকেই রতলাম জেলার সাইলানা শহরের বাসিন্দা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top