News Flash

  • Home
  • Uncategorized
  • সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করলেন নবদম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং
Image

সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করলেন নবদম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

মুম্বই, ৩০ নভেম্বর (হি.স.) : এখনও শেষ হয়নি বিয়ের রিসেপশন পর্ব | তার মধ্যে শুক্রবার মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করলেন নবদম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং । নিয়েছেন গণপতি বাপ্পার আশীর্বাদ। দীপিকা-রণবীরকে এক ঝলক দেখতে এ দিন সিদ্ধি বিনায়ক মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন তারকা জুটির অসংখ্য ভক্ত।
গত ১৪ ও ১৫ নভেম্বর পর পর দুই মতে বিয়ে সেরেছেন বলিউডের তারকা জুটি বাণিজ্য নগরীর প্রথম রিসেপশন পার্টি হয়ে গিয়েছে। এখন চলছে দ্বিতীয় পার্টির তোড়জোড়। ডিসেম্বরের পয়লা তারিখেই গ্র্যান্ড হায়াতে রয়েছে দীপিকা-রণবীরের দ্বিতীয় রিসেপশন পার্টি। তবে রাজকীয় এই পার্টির আয়োজনের মাঝেই এক ফাঁকে সিদ্ধি বিনায়ক দর্শন সেরে এসেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং । নিয়েছেন গণপতি বাপ্পার আশীর্বাদ। দীপিকা ও রণবীরের পরিবারও সঙ্গে ছিল। তাঁদের সঙ্গে ছিলেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ও বোন অনিশা, রণবীরের বাবা জগজিৎ ভাবনানী, মা অঞ্জু ও বোন ঋতিকাও যান।
এদিন তাঁরা একই ধরনের রঙের পোশাকে পরে ছিলেন । রণবীর কুর্তা পাজামার সঙ্গে ম্যাচিং নেহরু জ্যাকেট পরেছিলেন। দীপিকা লম্বা কুর্তার সঙ্গে এম্বেলিশ করা দুপাট্টা। দু’জনের পোশাকের রং ছিল ম্যাচিং। দীপিকা ভারী চাঁদবালি, চূড়া পরেছিলেন। তাঁরা ক্যামেরার দিকে তাকিয়ে হাতও নাড়েন। দর্শনের পরে দু’জনে গেরুয়া উত্তরীয় গায়ে দিয়ে বেরোন। এদিন দীপিকা-রণবীরকে এক ঝলক দেখতে সিদ্ধি বিনায়ক মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন তারকা জুটির অসংখ্য ভক্ত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top