News Flash

  • Home
  • Uncategorized
  • ‘ক্যাপ্টেন’ রাহুল গান্ধীর অনুমতিতেই পাকিস্তানে গিয়েছি: স্বীকারোক্তি সিধুর
Image

‘ক্যাপ্টেন’ রাহুল গান্ধীর অনুমতিতেই পাকিস্তানে গিয়েছি: স্বীকারোক্তি সিধুর

হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.) : পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নন, তাঁর ‘ক্যাপ্টেন’ রাহুল গান্ধী৷ সেই ক্যাপ্টেনের অনুমতি নিয়েই পাকিস্তান গিয়েছেন৷ শুক্রবার এমনটাই জানালেন নভজ্যোত সিং সিধু৷
সিধু তাঁর পাকিস্তান সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে জানান, তিনি পাকিস্তানে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এমনকি দিল্লির নেতাদেরও জানিয়েছিলেন৷ তাদের কারোর এই পাকিস্তান সফর নিয়ে আপত্তি ছিল না৷ সিধু বলেন, ‘‘অন্তত ২০ জন কংগ্রেস নেতা আমায় পাকিস্তান যেতে বলেছিলেন৷ কেন্দ্রীয় নেতৃত্বেরও কোনও আপত্তি ছিল না৷ পঞ্জাব মুখ্যমন্ত্রী আমার বাবার মত৷ তাঁকে জানাই আমি আগে প্রতিশ্রুতি দিয়ে এসেছি৷ সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পাকিস্তান যেতে হবে৷’’ এরপরেই তিনি বলেন, রাহুল গান্ধী তাঁর ক্যাপ্টেন৷ সেই ক্যাপ্টেনের অনুমতি নিয়ে পাকিস্তান যান সিধু৷
কর্তারপুর করিডরের শিলান্যাস উপলক্ষ্যে পাকিস্তান যান সিধু৷ ‘বন্ধু’ ইমরানের ডাকে সাড়া দিয়ে এই নিয়ে দ্বিতীয়বার তিনি প্রতিবেশী দেশে যান৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও৷ কিন্তু অমৃতসরে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তিনি৷ অমরিন্দর চাননি সিধু পাকিস্তান যান৷ কিন্তু মুখ্যমন্ত্রীর আবেদন ফিরিয়ে পাকিস্তান যান সিধু৷
গত মঙ্গলবার অমরিন্দর জানিয়েছিলেন, সিধুকে তিনি বারবার তাঁর সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার আবেদন করেন৷ কিন্তু সিধু আগেই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন পাকিস্তান যাওয়ার৷ তাই তাঁকে আটকানো উচিত মনে হয়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top