News Flash

  • Home
  • Uncategorized
  • এআইসিসি-র সেক্রেটারি নিযুক্ত হলেন সন্দীপ, আজহারউদ্দিন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি
Image

এআইসিসি-র সেক্রেটারি নিযুক্ত হলেন সন্দীপ, আজহারউদ্দিন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): কংগ্রেস হাইকম্যান্ড কর্তৃক বেশ কয়েকটি নতুন নিয়োগ| সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সেক্রেটারি নিযুক্ত হলেন সন্দীপ দীক্ষিত| শুক্রবার সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র পক্ষ থেকে বিবৃতি মারফত সাধারণ সম্পাদক অশোক গেহলট জানিয়েছেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিতকে| সন্দীপ দীক্ষিতের নিয়োগে শিলমোহর দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী|
এছাড়াও তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি নিযুক্ত করা হয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা রাজনীতিক মহম্মদ আজহারউদ্দিন| সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছে ড. বি এম বিনোদ কুমার এবং শ্রী জে জাভেদকে| উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন| তার আগে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি নিযুক্ত করা হল প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা রাজনীতিক মহম্মদ আজহারউদ্দিনকে| কংগ্রেসের টিকিটে দু’বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন| ২০০৯ সালে উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে জয়ী হয়েছিলেন এবং ২০১৪ সালে রাজস্থানের টোঙ্ক-সওয়াই মাধোপুর আসনের ভোটে পরাজিত হয়েছিলেন| সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক মহম্মদ আজহারউদ্দিন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top