News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীজী শুধু ভাষণই দিয়েছেন, কৃষকদের সভামঞ্চ থেকে গর্জে উঠলেন রাহুল-কেজরিওয়াল
Image

মোদীজী শুধু ভাষণই দিয়েছেন, কৃষকদের সভামঞ্চ থেকে গর্জে উঠলেন রাহুল-কেজরিওয়াল

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): মোদীজী শুধুমাত্র ভাষণই দিয়েছেন| কাজের কাজ কিছুই করেননি| কৃষকদের প্রতিবাদ সভা থেকে এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণমুখী হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| শুধুমাত্র রাহুল গান্ধীই নন, কৃষকদের প্রতিবাদ সভা থেকে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা প্রমুখ|
প্রতিশ্রুতি মিলেছিল ভুরিভুরি| কিন্তু, দাবিদাওয়া পূরণ হয়নি এখনও| আর তাই ক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা| ঋণ মকুব, ফসলের ন্যায্য দাম-সহ একগুচ্ছ দাবি নিয়ে ফের বৃহস্পতিবার থেকেই রাজধানীতে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা| মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে এসেছেন কৃষকরা| মোদী সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিতেই আবারও দিল্লিতে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা| সবথেকে বেশি সংখ্যায় কৃষকরা এসেছেন মহারাষ্ট্র থেকে| বৃহস্পতিবার সন্ধ্যায় রামলীলা ময়দানে বিরাট সভার আয়োজন করা হয়| রাতে রামলীলা ময়দানেই কাটিয়েছেন কৃষকরা| শুক্রবার সকালেই শুরু হয়ে যায় কৃষকদের ‘কিষাণ মুক্তি মোর্চা’| এদিন সকালেই প্রতিটি কৃষক সংগঠনের সদস্যরা রামলীলা ময়দানের প্রধান গেটের সামনে জড়ো হন| শ্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে| বেশ কয়েকজন কৃষকের হাতে আবার নরকঙ্কালও দেখতে পাওয়া যায়| যে সমস্ত কৃষকরা দেনার দায়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তাঁদের নরকঙ্কাল নিয়ে মিছিলে যোগ দিয়েছেন কৃষকরা|
রাম রামলীলা ময়দান থেকে সরাসরি সংসদ ভবনের উদ্দেশে রওনা হন কৃষকরা| কৃষকদের গন্তব্য ছিল পার্লামেন্ট স্ট্রিট| তবে, শর্তসাপেক্ষে তাঁদের রামলীলা ময়দান থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিল করার অনুমতি দেয় দিল্লি পুলিশ| দুপুর পর থেকেই কৃষকদের প্রতিবাদ সভায় যোগ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা প্রমুখ| মোদী সরকারকে আক্রমণ করে কৃষকদের সভামঞ্চ থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘মোদীজী ফসলের ন্যায্য দামের প্রতিশ্রুতি দিয়েছিলেন| প্রধানমন্ত্রী বোনাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বর্তমান অবস্থা দেখুন| শুধু ভাষণই দেওয়া হয়েছে, কিছুই করা হয়নি|’ রাহুল আরও জানিয়েছেন, ‘যদি শিল্পপতিদের ঋণ মকুব করা সম্ভব হয়, তবে কৃষকদের ঋণ কেন মকুব করা হবে না? ভারতের কৃষকদের প্রতি আমার আশ্বাস, ভয় পাবেন না| আমরা আপনাদের পাশে রয়েছি| আপনাদের শক্তিই দেশকে বানিয়েছে|’
কৃষকদের প্রতিবাদ সভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘আর মাত্র পাঁচ মাস বাকি রয়েছে| আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, স্বামীনাথন রিপোর্ট বাস্তবায়িত করা হোক| অন্যথা হলে ২০১৯ সালে কৃষকরা আরও বিদ্রোহী হয়ে উঠবে|’ কৃষকদের সভামঞ্চ বিজেপি, আরএসএস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘বিজেপি, মোদী এবং আরএসএস-এর হাতে এখন একটিই অস্ত্র, সেটা হল রাম মন্দির| নির্বাচন এগিয়ে আসছে, তাঁরা এখন রাম রাম জপতে শুরু করেছেন|’ রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং সীতারাম ইয়েচুরি ছাড়াও এদিন কৃষকদের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাও|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top