News Flash

  • Home
  • Uncategorized
  • জি ২০ সম্মেলনে ট্রাম্প-পুতিন বৈঠক বাতিল
Image

জি ২০ সম্মেলনে ট্রাম্প-পুতিন বৈঠক বাতিল

ওয়াশিংটন, ৩০ নভেম্বর (হি.স.) : ফের উত্তপ্ত পরিস্থিতি৷ ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলা বিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে বলে জানা গিয়েছে৷
রবিবার ক্রিমিয়া উপদ্বীপে রুশ নৌসেনা ইউক্রেনের নৌসেনার জাহাজে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং সেটিকে দখল করে নেয়৷ ট্রাম্প জানিয়েছেন, জি ২০ সম্মেলনে তিনি পুতিনের সঙ্গে দেখা করতে রাজি নন, কারণ দখল করা জাহাজ এবং তাদের নাবিকদের এখনও ফেরৎ পাঠানো হয়নি৷ শুক্রবার আর্জেন্টিনাতে শুরু হতে চলেছে জি ২০ সম্মেলন৷
এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল এই ঘটনায় সম্পূর্ণ দায় রাশিয়ার বলে দাবি করেন৷ তিনি জানান, জি২০ সম্মেলনে এই ইস্যুকে পুতিনের সামনেই তুলে ধরা হবে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ন্যাটো-কে অনুরোধ জানান, ওই এলাকায় জাহাজ পাঠানোর জন্য৷ বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইউক্রেনে সীমান্ত এলাকায় ৩০দিনের জন্য মার্শাল ল লাগু করা হয়েছে৷ বুধবার তিনি ঘোষণা করে জানিয়েছিলেন, ইউক্রেনে বসবাসকারী রাশিয়ানদের ব্যাংক থেকে টাকা তুলতে, বিদেশী মুদ্রা এক্সচেঞ্জ করতে এবং বিদেশযাত্রায় সমস্যার সম্মুখীন হতে হবে৷
প্রসঙ্গত, গত রবিবার অবৈধভাবে রাশিয়ার জলসীমায় প্রবেশ করার অভিযোগে ইউক্রেনের ২টি গানবোট ও একটি টাগবোট আটক করে রাশিয়ার বর্ডার গার্ড। নাবিকদেরও আটক করা হয়। এরপরই পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেন ট্রাম্প৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top