News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা দিলীপ রায়, দল থেকেও পদত্যাগ
Image

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা দিলীপ রায়, দল থেকেও পদত্যাগ

ভুবনেশ্বর, ৩০ নভেম্বর (হি.স.): বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ বিজেপি নেতা তথা রাউরকেলার বিধায়ক দিলীপ রায়| শুক্রবার ওডিশা বিধানসভার স্পিকার প্রদীপ আমাত-এর সঙ্গে দেখা করেন দিলীপ রায়| স্পিকারের সঙ্গে সঙ্গে দেখা করার পরই নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন রাউরকেলার বিধায়ক দিলীপ রায়| বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন দিলীপ রায়|
শুধু দিলীপ রায় নন, বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ নেতা বিজয় মহাপাত্রও| প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে যৌথ চিঠি লিখেছেন দিলীপ রায় এবং বিজয় মহাপাত্র| পাশাপাশি মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত দিলীপ রায় জানিয়েছেন, ‘গভীর যন্ত্রণার সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে রাউরকেলা আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা না করার সিদ্ধান্ত নিয়েছি|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top