News Flash

  • Home
  • Uncategorized
  • সুরক্ষা ব্যবসায় কর্মসংস্থানের অপরিমেয় সম্ভাবনা, আইআইএসএসএম-এর বার্ষিক সম্মেলনে বার্তা সুরেশ প্রভুর
Image

সুরক্ষা ব্যবসায় কর্মসংস্থানের অপরিমেয় সম্ভাবনা, আইআইএসএসএম-এর বার্ষিক সম্মেলনে বার্তা সুরেশ প্রভুর

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): সুরক্ষা সংক্রান্ত ব্যবসা আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রচুর সুযোগ প্রদান করবে| পাশাপাশি পরিকাঠামোগত নির্মাণ কাজের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাকে এড়িয়ে লাভজনক করার ক্ষমতা রাখে সুরক্ষা-ব্যবসা| বৃহস্পতিবার দিল্লি ক্যান্টনমেন্টের মানেকশ কেন্দ্রে আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট (আইআইএসএসএম)-এর ২৮ তম বার্ষিক ব্যবসায়িক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প ও অসামরিক বিমান মন্ত্রী সুরেশ প্রভু| একইসঙ্গে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট (আইআইএসএসএম)-এর ভূয়শী প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, খুবই ভালো কাজ করে চলেছে আইআইএসএসএম| এখন আমাদের ভাবতে হবে, কিভাবে এর থেকে লাভবান হওয়া যায়|

ব্যবসা, শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নত নিরাপত্তা এবং সুরক্ষা-সহ বিভিন্ন বিষয়কে মাথায় রেখে ২৯ এবং ৩০ নভেম্বর দিল্লি ক্যান্টনমেন্টের মানকেশ কেন্দ্রে আয়োজিত হয়েছে আইআইএসএসএম-এর ২৮ তম বার্ষিক ব্যবসায়িক সম্মেলন| বৃহস্পতিবার সকালে দু’দিনের এই সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু| দু’দিনের এই সম্মেলনে বেসরকারি, সরকারি এবং সামরিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন| এদিন সম্মেলনের উদ্বোধনের পর কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, ‘সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করছে এই সম্মেলন| এছাড়াও বিশেষজ্ঞদের সাহায্যে নতুন নতুন সমাধান খুঁজে বার করছে|’ কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু আরও বলেছেন, ‘গোটা বিশ্বের মধ্যে ভারত অরাজক শক্তির নিশানায় রয়েছে| আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে জটিল প্রতিবেশীর পাশেই রয়েছি| আর তাই সুরক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত| দেশের জনসংখ্যা, অঞ্চল এবং পরিস্থিতির নিরিখে সকলকে নিরাপত্তা প্রদান করার সরকারের পক্ষে খুবই কঠিন ব্যাপার| এমতাবস্থায় সুরক্ষা সংক্রান্ত ব্যবসা দেশের স্বার্থেই কাজ করে চলেছে|’
তিনি বলেন যে, আয়-ব্যয়ের সঙ্গে সঞ্চয়ও হিসাব-নিকাশের গুরুত্বপূর্ণ অংশ । বিশ্বব্যাপী সামরিক কর্মকর্তারা অবসরপ্রাপ্ত হওয়ার পরে অনেক উপায়ে পেশাদার ভূমিকা পালন করে থাকেন । সৈন্যবাহিনী থেকে অবসর গ্রহণকারী এই সামরিক কর্মকর্তারা দেশ জন্য একটি সঞ্চয়ের মত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top