News Flash

  • Home
  • Uncategorized
  • সংখ্যালঘুদের মনে মিথ্যা ভয়ের পরিবেশ তৈরি করছে টিআরএস : রাজনাথ সিং
Image

সংখ্যালঘুদের মনে মিথ্যা ভয়ের পরিবেশ তৈরি করছে টিআরএস : রাজনাথ সিং

হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি.স.) : সংখ্যালঘুদের মনে মিথ্যা ভয়ের পরিবেশ তৈরি করে বিজেপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় এমনই ভাষায় টিআরএস-এর বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তেলেঙ্গানায়। এদিন ওয়ানাপার্থির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে টিআরএস-কে কটাক্ষ করে রাজনাথ সিং বলেন, বিজেপির নাম করে সংখ্যালঘুদের মনে ছড়াবেন না। বিজেপি কখনও জাতি, ধর্মবর্ণ নিয়ে রাজনীতি করে না। সকলের ক্ষমতায়নের জন্য আমরা বদ্ধপরিকর। উন্নয়ন প্রসঙ্গে টিআরএস-এর নিন্দায় সরব হয়ে রাজনাথ সিং বলেন, রাজ্যের উন্নয়ন করতে চূড়ান্ত ব্যর্থ হয়ছে টিআরএস। তাই সংখ্যালঘু সংরক্ষণের দিকে সবার নজর ঘোরানোর চেষ্টা হয়েছে। চর্তুরদশ অর্থ কমিশনে তেলেঙ্গানার উন্নয়নের জন্য ১১৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু টিআরএস সরকার তা খরচ করতে ব্যর্থ হয়। কংগ্রেস আমলে ত্রয়োদশ অর্থ কমিশনে ১৬৫৯৭ কোটি টাকা বরাদ্দ করেছিল।
পাশাপাশি টিডিপি ও কংগ্রেসের মধ্যে যে জোট হয়েছে তা অশুভ আখ্যা দিয়ে রাজনাথ সিং বলেন, কংগ্রেস সঙ্গে টিডিপির অশুভ আঁতাত তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটকানোর জন্যই এই আঁতাত তৈরি করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top