News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শিল্প স্থাপনে অনুকূল পরিবেশ কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে শিল্প স্থাপনে অনুকূল পরিবেশ কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর ৷৷ রাজ্যের যে সকল পরিবার প্রদানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এখনও গ্যাস সংযোগ পায়নি তাদের রান্নার গ্যাস সংযোগের আওতায় আনতে হবে৷ রান্নার জন্য কাউকে যেন কেরোসিন ব্যবহার করতে নাহয়৷ আজ সচিবালয়ের ১ নং হলে খাদ্য, জন সংভরণ ও ক্রেতা স্বার্থ সুরক্ষা বিষয়ক দপ্তরের পর্যালেরাচনা সভ ায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলো বলেন৷ তিনি আরও বলেন,  বর্তমানে রাজ্যে নতুন শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ কাজ করছে৷ একে কাজে লাগাতে হবে৷ নতুন শিল্প স্থাপনের জন্য উদ্যোেগীদের উৎসাহ প্রদান করতে  হবে৷ এক্ষেত্রে সরকার ঋণ দিয়ে তাদের সাহায্য করবে৷ এরফলে রাজ্যে কর্মসংস্থানও হবে৷

পর্যালোচনা সভার শুরুতে দপ্তরের অধিকর্তা ড দেবাশিষ বসু বলেন, রাজ্যের সমস্ত খাদ্য গুদাম থেকে শুরু করে রেশনশপ পর্যন্ত অনলাইনের আওতায় আনা  হয়েছে৷ ১০০ শতাংশ রেশনকার্ডের সাথে আধার লিঙ্ক করা হয়েছে৷ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাই প্রথম অনলাইন করণের কাজ সম্পূর্ণ করেছে৷ অনলাইন করার পর এখন পর্যন্ত ২,৩৪০টি  ভুয়ো রেশন কার্ড পাওয়া গেছে৷ যারমধ্যে ২ লক্ষ ৮০ হাজার ৭৭৬ জনের নাম নথীভুক্ত ছিল৷ রাজ্যে রেলের ব্রডগেজ লাইন আসার পূর্বে ৪ মাসের জন্য খাদ্য মজুত রাখা হত৷ এখন ৩ মাসের জন্য রাখা হয়৷ উজ্জ্বলা যোজনার আওতায় এখন পর্যন্ত রাজ্যের ৭৫ শতাংশ পরিবার এসেছে৷

তিনি বলেন, রাজ্যে একন ৯ লক্ষ ২ হাজার ৪৯৯টি রেশন কার্ড রছে৷ রেশন শপ আছে ১৮০৬টি৷ অন্তোদয় অন্নপূর্ণ যোজনা, প্রায়োরিটি হাউস হোল্ড এবং এ পিএল ভুক্ত পরিবারগুলোর মধ্যে প্রতিমাসে ১৯,৩৬৯ মেট্রিকটন চাল, প্রতিমাসে এপিএল ভুক্ত পরিবারগুলোর মধ্যে ৩১২২-২০ মেট্রিকটন আটা, অন্ত্যোদয়ন্নপূর্ণা যোজনায় ১০৯১৪ মেট্রিক টন চিনি দেওয়া হচ্ছে৷ তাছাড়া অন্যান্য ওয়েলফেয়ার স্কিমেও ২১৭১৭ মেট্রিকটন চাল দেওয়া হয়৷

তিনি আরও  বলেন, এখন কেব লমাত্র অন্ত্যোদয় যোজনার অন্তর্ভূক্ত ১ লক্ষ ৯ হাজার পরিবারকে ১২ কেজি চিনি দেওয়া হচ্ছে৷ তিনি সভায় আরও জানান, বোধজংনগরে বার্ষিক ১ লক্ষ ২০  হাজার মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন বটলিং প্ল্যান্টের নির্মাণ কাজ প্রায় শেষের পথে৷ তাছাড়া আগামী ২ বছরের মধ্যে সেকেরকোটে ৩০ হাজার কিলোমিটার ক্ষমতাসম্পন্ন একটি পেট্রোলিয়াম ডিপোও খোলা হবে৷ আগামী কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের মংলা বন্দর হয়ে বিশালগড়ে গ্যাস বটলিং  সেন্টারে সরাসরি গ্যাসের বুলেট আসবে৷ এদিনের পর্যালোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, চিফ সেক্রেটারি এল কে গুপ্তা, প্রিন্সিপাল সেক্রেটারী কুমার অলক, সংশ্লিষ্ট দপ্তরের সচিব টি কে চাকমা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top