News Flash

  • Home
  • Uncategorized
  • আশঙ্কাই সত্যি হল, কাঞ্চনপুরে আশ্রিত মিজো শরণার্থীরা সবাই ভোট দিলেন না
Image

আশঙ্কাই সত্যি হল, কাঞ্চনপুরে আশ্রিত মিজো শরণার্থীরা সবাই ভোট দিলেন না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ রিয়াং শরণার্থীরা সবাই মিজোরাম বিধানসভা নির্বাচনে ভোট দিলেন না৷ মোট ভোটার ১২০১৪ হলেও ভোট পড়েছে মাত্র ৫৫ শতাংশ৷ প্রায় ৬৬১৪ জন ভোট দিয়েছেন৷ ফলে, আশঙ্কাই সত্যি হল৷ মিজোরামে গিয়ে অনেকেই ভোট দেবেন না, রিয়াং শরণার্থীরা সেই আভাষ আগেই দিয়েছিলেন৷ হলোও তাই৷ কানমুন গ্রাউন্ডে ভোট কেন্দ্রে বুধবার মামিথ, কানমুন, ডাম্পা এবং হাচেক বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হয়েছে৷ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রিয়াং শরণার্থীরা ভোটাধিকার প্রয়োগ ফের ত্রিপুরায় ফিরে এসেছেন৷

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় বাদে মিজোরামে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীরা৷ গত বিধানসভা নির্বাচনেও তাঁরা ভোট দিয়েছিলেন৷ কিন্তু, ওই নির্বাচনে ত্রিপুরায় ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল৷ এবারও একই ব্যবস্থা করতে চেয়েছিল নির্বাচন কমিশন৷ কিন্তু, মিজোরামের কয়েকটি এনজিও’র প্রতিবাদে ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে গিয়ে ভোট দিতে হয়েছে৷ এই ইস্যুতে মিজোরামের মুখ্য নির্বাচন আধিকারীকের দায়িত্ব থেকে সরানো হয়েছে এস বি শসাঙ্ককে৷ নির্বাচন কমিশন তাঁর স্থলাভিষিক্ত করেছে আশীষ কুন্দ্রাকে৷

এদিন সকাল ৭টা থেকে মিজোরামে ভোট গ্রহণ শুরু হয়৷ ছোট-বড় ৪০০টি গাড়িতে ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থী ভোটারদের কানমুন নিয়ে যাওয়া হয়েছে৷ জানা গেছে, পথে চারটি গাড়ি বিকল হয়ে গেলে বিকল্প গাড়ির ব্যবস্থা করে রিয়াং শরণার্থীদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷ তাতে কিছুটা বিলম্ব হওয়ায় তাঁরা ভোট কেন্দ্রে যাওয়ার পথে আটকে দেয় নিরাপত্তা কর্মীরা৷ ভোট গ্রহণ প্রক্রিয়া বিকেল ৪টা পর্যন্ত হলেও বিকেল ৩টায় গেইট বন্ধ করে দেয় নিরাপত্তা কর্মীরা৷ ফলে, ওই ভোটাররা ভোট দিতে যেতে পারছিলেন না৷ পরবর্তী সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে তাঁদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়৷

এদিন ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আসাম পুলিশ, মিজোরাম পুলিশ, বিএসএফ এবং সিআরপিএফ’র জওয়ানরা৷ লঙ্গাই নদীর এপাড়ে ত্রিপুরা অংশে নিরাপত্তার দায়িত্বে ত্রিপুরা পুলিশই নিয়োজিত ছিল৷ কাঞ্চনপুর রিয়াং শরণার্থী শিবির থেকে কানমুন ভোট কেন্দ্রের দূরত্ব প্রায় ৫০-৬০ কিমি৷ ফলে, শরণার্থীরা আভাষ দিয়েছিলেন তাঁরা অনেকেই ভোট দিতে যাবেন না৷ ভোটারদের মধ্যে, বৃদ্ধ এবং গর্ভবতী মহিলাও রয়েছেন৷ ফলে, ৫০-৬০ কিমি দূরত্ব অতিক্রম করে ভোট দেওয়ার ক্ষেত্রে তাঁদের মধ্যে তেমন উৎসাহ দেখা যায়নি কখনই৷ এদিন ভোট কেন্দ্রে তার প্রতিফলনও হয়েছে৷ কাঞ্চনপুর এবং পানিসাগরে ৬টি শরণার্থী শিবিরে ৩৫ হাজারেরও বেশি রিয়াং শরণার্থী রয়েছেন৷ তাঁদের মধ্যে ভোটার মাত্র ১২০১৪ জন৷ পূর্ব অনুমান অনুযায়ী সমস্ত রিয়াং শরণার্থী ভোটার এদিন ভোট দেননি৷ প্রায় ৬৬১৪ জন ভোটার শতকরা হার ৫৫ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ কাঞ্চনপুর রিয়াং শরাণার্থী শিবিরের দায়িত্বে থাকা জনৈক আধিকারীক জানিয়েছেন, রিয়াং শরণার্থীরা গত নির্বাচনের মতো এবারও ত্রিপুরায় ভোট দেওয়ার সুযোগ পেলে আরো বেশি ভোট পরত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top