News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, অভিযোগ খুনের
Image

উদয়পুরে সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, অভিযোগ খুনের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ নভেম্বর৷৷ উদয়পুরের পেরাতিয়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, বুধবার সাতসকালে নির্মল দেবনাথ (৪৬) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ যদিও এখনও পর্যন্ত নির্মলবাবুর মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ৷ তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত খুন৷ তবে নির্মলবাবুর কোনও শত্রু আছে কিনা সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়৷ ঘটনা সম্পর্কে এক মামলা লিপিবদ্ধ করে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে৷ পুলিশ জানিযেছে, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে৷ এদিকে, নির্মল দেবনাথের পরিবারের লোকজনের অভিযোগ ঘটনাটি খুন৷ তাদের অভিযোগ নির্মল দেবনাথকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে৷ এদিকে, পুলিশ একটি হত্যা মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ নির্মল দেবনাথের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এখন দেখার পুলিশী তদন্তে কী বেরিয়ে আসে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top