News Flash

  • Home
  • Uncategorized
  • সিধু একজন পাকিস্তানি এজেন্ট : হরসিমরত কাউর বাদল
Image

সিধু একজন পাকিস্তানি এজেন্ট : হরসিমরত কাউর বাদল

খাগারিয়া, ২৯ নভেম্বর (হি.স.) : নভজ্যোত সিং সিধু হচ্ছেন পাকিস্তানি এজেন্ট। বৃহস্পতিবার এমনই ভাষায় কংগ্রেসের এই নেতার বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী হরসিমরত কাউর বাদল।
বুধবার কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পাকিস্তানে গিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তুলে ধরেন সিধু। সরব হয়েছিলেন রাফাল চুক্তি নিয়েও। পাশাপাশি সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সিধু। সিধুর এই আচরণে ক্ষুদ্ধ হয়েছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর। এদিন খালিস্তানিপন্থী নেতার সঙ্গে একই ফ্রেমে ছবিও প্রকাশের পর বিতর্ক আরও বেশি তুঙ্গে ওঠে। এই প্রসঙ্গে বিহারের কাগারিয়ায় ফুডপার্কের উদ্বোধন উপলক্ষ্যে এসে হরসিমরত কাউর বাদল বলেন, সিধু একজন পাকিস্তানি এজেন্ট। যে পাকিস্তানি সেনাপ্রধানের জন্য আমাদের জওয়ানরা শহিদ হচ্ছে তাকে জড়িয়ে ধরেন সিধু। তাঁর সঙ্গে তিনদিনও কাটান সিধু। এক জঙ্গির সঙ্গে ছবিও সিধু তুলেছে।
সিধু প্রসঙ্গে রাহুল গান্ধীকে জবাবদিহি করতে হবে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top