News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি
Image

তেলেঙ্গানায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি

হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি.স.) : আর মাত্র আটদিন বাকি তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি।
এদিন হায়দরাবাদের দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি ড. কে লক্ষ্মণ। সকলস্তরের মানুষের উন্নয়নই বিজেপি লক্ষ্য বলে ইস্তেহারে দাবি করা হয়েছে।
এই প্রসঙ্গে ড. কে লক্ষ্মণ জানিয়েছেন, রাজ্যের কৃষক, শ্রমজীবী মানুষ এবং পড়ুয়াদের স্বার্থ রক্ষা করাটাই দলের লক্ষ্য। কৃষকদের জন্য কৃষি কাজের সরঞ্জাম প্রদান করা হবে। ক্ষমতায় এলে পড়ুয়াদের জন্য বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে। সপ্তম থেক দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হবে। স্নাতকস্তরের ছাত্রীদের ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে স্কুটি দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেগুলি মাত্রারিক্ত ফি নিচ্ছে কিনা তা তদারক করার জন্য পর্যবেক্ষক কমিটি গঠন করা হবে।
উল্লেখনীয়, আগামী ৭ ডিসেম্বর ভোটগ্রহণ হবে তেলেঙ্গানায়। ফল প্রকাশ হবে ১১ ডিসেম্বর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top