News Flash

  • Home
  • Uncategorized
  • চ্যাম্পিয়নস লিগে এথেন্সের গ্যালারিতে পেট্রোল বোমা, আতঙ্ক
Image

চ্যাম্পিয়নস লিগে এথেন্সের গ্যালারিতে পেট্রোল বোমা, আতঙ্ক

এথেন্স, ২৮ নভেম্বর (হি.স.) : এবার ইউরোপীয়ান ফুটবলে উয়েফা চ্যাম্পিয়নস লিগে হোস্ট সাপোর্টারদের গ্যালারিতে পেট্রোল বোমা বিস্ফোরণে আতঙ্ক দেখা দিল। দু’দিন আগে বোকা জুনিয়র্সের টিম বাসে রিভার প্লেট সমর্থকদের হামলায় সরগরম হয়েছিল লাতিন আমেরিকান ফুটবল। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের এক কলঙ্কিত ঘটনার সাক্ষী হয়ে রইল ফুটবল ময়দান।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে এমনই ঘটনার সাক্ষী রইল এইকে এথেন্স বনাম আয়াক্স ম্যাচ। সেই ম্যাচেই আয়াক্স সমর্থকদের গ্যালারি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়লেন হোম টিম সাপোর্টাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে কিক-অফের বাঁশি বাজার আগেই ভয়ঙ্কর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর সেই ঘটনার দৃশ্য ছড়িয়ে পড়ে। পুরো ঘটনায় স্বভাবতই নেটিজেনদের রোষের মুখে পড়েছে এইকে এথেন্স সমর্থকেরা। সমর্থকদের এহেন উন্মত্ত আচরণের জন্য ইউরোপের সমস্তরকম প্রতিযোগিতা থেকে এইকে এথেন্সকে ব্যান করারও দাবি জানিয়েছেন নেটিজেনরা।

ফুটবল ফ্যানেদের উগ্র সমর্থনের এমন বহু নিদর্শন ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। গত শনিবার কোপা লিবার্তাদোরসের ফাইনালের নির্ণায়ক দ্বিতীয় লেগের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল রিভার প্লেটের হোম গ্রাউন্ড মনুমেন্টাল স্টেডিয়ামে। কিন্তু রিভার প্লেট সমর্থকদের হিংস্রতায় উত্তেজক সেই ম্যাচের আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top