News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামের ভোট শান্তিতে, কানমুনে দুটি বুথে মতদান করছেন ১২,১০৪ ব্রু শরণার্থী-ভোটার
Image

মিজোরামের ভোট শান্তিতে, কানমুনে দুটি বুথে মতদান করছেন ১২,১০৪ ব্রু শরণার্থী-ভোটার

আইজল, ২৮ নভেম্বর (হি.স.) : উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার সকাল ৭-টা থেকে ভোট প্রক্রিয়া চলছে মিজোরামে। এই খবর লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট-প্রক্রিয়া। ৪০ আসনের সপ্তম মিজোরাম বিধানসভা ভোটে ময়দানে অবতীর্ণ হয়েছেন ১৫ জন মহিলা-সহ ২০৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে থেকে ৪০ জন বিধায়ক নির্বাচিত করবেন ৩,৯৬৮৫ মহিলা এবং ৩,৭৪,৪৯৬ পুরুষ, অর্থাৎ ৭,৬৮,১৮১ জন ভোটার।

রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, মিজোরামের আটটি জেলার সব বুথেই নির্দিষ্ট সময়ের আগেই প্রচুরসংখ্যক ভোটার লাইন ধরতে শুরু করেন। গোটা রাজ্যে ১,১৬৪টি ভোট কেন্দ্র গঠন করা হয়েছে। তবে ত্রিপুরা-অসম সীমান্ত ঘেঁষা মামিত জেলার ব্রু শরণার্থী ভোটারদের জন্য আলাদাভাবে বিশেয ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে।

অসম-ত্রিপুরা সীমান্তবর্তী মিজোরামের মামিত জেলার কানমুনে দুটি বুথ তৈরি করা হয়েছে। এই বুথগুলিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২,০১৪ জন ত্রিপুরার ছয়টি শিবিরে আশ্রিত ব্রু শরণার্থীরা। সূত্রটি জানিয়েছে, আজ সকালে সময়ের বহু আগে থেকে দুটি বুথে অজস্র ভোটার লাইনে দাঁড়ান। উল্লেখযোগ্য বিষয় হল, এই সব শরণার্থী ভোটারদের জন্য খাবারের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top