News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন : ভোট চলাকালীন মৃত্যু ৩ জন ভোট কর্মীর, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কমিশনের
Image

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন : ভোট চলাকালীন মৃত্যু ৩ জন ভোট কর্মীর, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কমিশনের

ইন্দোর, ২৮ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন চলাকালীন দুঃসংবাদ| ভোটগ্রহণ চলাকালীন বুধবার সকালে মধ্যপ্রদেশের গুনায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন নির্বাচন কমিশনের একজন আধিকারিক| আবার ইন্দোরে হৃদরোগে আক্রান্ত হয়ে দু’জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে| ভোটগ্রহণ চলাকালীন ৩ জন ভোটকর্মীর অকাল মৃত্যুতে দুঃখপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন|

নির্বাচন কমিশন সূত্রের খবর, ইন্দোরের নেহরু নগরে অবস্থিত দীপিকা বাল মন্দিরের পোলিং বুথে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন প্রিসাইডিং অফিসার কৈলাশ প্যাটেল| নিরাপত্তা কর্মীরা তত্ক্ষণাত্ তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| এছাড়াও ইন্দোরের অপর একটি পোলিং বুথে হৃদরোগে আক্রান্ত হয়েছেন একজন ভোট কর্মী| এর আগে মধ্যপ্রদেশের গুনায় পোলিং বুথের দায়িত্ব থাকা প্রিসাইডিং অফিসার সোহন লাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন| ভোটগ্রহণ চলাকালীন ৩ জন ভোটকর্মীর অকাল মৃত্যুতে দুঃখপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top