নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ নভেম্বর৷৷ দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বনদোয়ারে বিদ্যুৎ নিগমের সাব স্টেশনের আগুন৷ আগুন নিয়ন্ত্রণে আসায় এলাকার বাসিন্দারা এবং সাব স্টেশনের কর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন৷ মঙ্গলবার সকালে উদয়পুরের বনদোয়ারে অবস্থিত বিদ্যুৎ নিগমের সাব স্টেশনে ভয়াবহন অগ্ণিকান্ডের সূচনা হয়৷ জানা গেছে, বিদ্যুৎ পরিবাহী তারের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত৷ নিগম এবং অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে৷ এদিকে, আগুনে সাব স্টেশনের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানানো হয়েছে৷ অগ্ণিকান্ডের ফলে দিনভর অস্থিরতার মধ্যে কাটিয়েছেন বনদোয়ার বিদ্যুৎ সাব স্টেশন এবং আশপাশ এলাকার বাসিন্দারা৷ আগুনের সূত্রপাত ঘটার সঙ্গে সঙ্গে চারটি অগ্ণিনির্বাপকের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপায়৷
বনদোয়ারে বিদ্যুতের সাব স্টেশনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















