News Flash

  • Home
  • Uncategorized
  • নগদ ২৭ লক্ষ টাকাসহ গ্রেপ্তার তিন যুবক
Image

নগদ ২৭ লক্ষ টাকাসহ গ্রেপ্তার তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করল পুলিশ৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে তিন যুবককে৷ ঘটনা ধলাই জেলার আমবাসা থানার অধীনও নাইলাফা এলাকায়৷ আটক করা হয়েছে  নম্বরবিহীন একটি গাড়ি৷ জেরা করা হচ্ছে ধৃত তিন যুবককে৷ কোথা থেকে এই টাকা আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল৷ এই সব প্রশ্ণের উত্তর খঁুজতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে৷

সংবাদে প্রকাশ, মঙ্গলবার সকালে জাতীড় সড়কে পেট্রোলিং দিচ্ছিল পুলিশ৷ আমবাসা থানার অধীন নাইলাফা এলাকায় যখন টহল দিচ্ছিল পুলিশ তখন দেখতে পায় নম্বরবিহীন একটি গাড়ি৷ গাড়িটি পুলিশকে দেখে দ্রুত ঘুরিয়ে পালিয়ে যাচ্ছিল৷ বিষয়টি প্রথমে পুলিশের নজরে আসেনি৷ স্থানীয় কিছু যুবক ঐ গাড়িটির গতিবিধিতে সন্দেহ হয় এবং তারা পুলিশকে বিষয়টি জানায়৷ পুলিশ সাথে সাথে গাড়িটির পিছু ধাওয়া করে৷ তখন গাড়ি থেকে একটি ব্যাগ রাস্তার উপর ছুড়ে ফেলা হয়৷ পুলিশ ব্যাগটি তুলে দেখতে পায় ব্যাগের মধ্যে প্রচুর টাকা৷ তারপর পুলিশ ফের গাড়িটির পিছু ধাওয়া করে৷ একসময় গাড়িটিকে আটক করে৷ গাড়িতে তল্লাসী চালিয়ে আরও একটি ব্যাগ পায়৷ দুটি ব্যাগে মোট ২৭ লক্ষ টাকা পাওয়া যায়৷ আটক করা হয় গাড়িতে থাকা তিন যুবককে৷ ধৃতরা হল সোনামুড়ার তুহিন দত্ত (২৫), সোনামুড়ার ঠাকুরপাড়ার ফাইয়াজ আলি (২২) এবং সোনামুড়ারই আরালিয়ার বাসিন্দা আক্তার হোসেন (২১)৷ পুলিশ তাদের জোর জেরা করছে৷ জানা গিয়েছে, গুয়াহাটি থেকে তারা এই বিপুল পরিমাণ অর্থ সোনামুড়ায় নিয়ে যাচ্ছিল৷ তল্লাসী চালিয়ে গাড়ী থেকে বার্মার সাবান ও আরও কিছু সামগ্রী পাওয়া গেছে৷ ধারণা করা হচ্ছে তিন যুবক গাঁজা পাচারকারী৷ বার্র্ম সীমান্ত দিয়ে গাঁজা পাচার করে তার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ পয়ে সেগুলি জাতীয় সড়ক দিয়ে সোনামুড়ায় নিয়ে যাচ্ছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top