News Flash

  • Home
  • Uncategorized
  • সুকমায় আইইডি বিস্ফোরণে জখম ডিআরজি জওয়ান, হামলার নেপথ্যে মাওবাদীরা
Image

সুকমায় আইইডি বিস্ফোরণে জখম ডিআরজি জওয়ান, হামলার নেপথ্যে মাওবাদীরা

রায়পুর, ২৭ নভেম্বর (হি.স.): ফের ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে আতঙ্ক ছড়াল ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায়| আইইডি বিস্ফোরণের নেপথ্যে আবারও মাওবাদীদের হাত| মঙ্গলবার সকালে সুকমা জেলার কোন্টা ব্লকের অন্তর্গত মিনপা গ্রাম সংলগ্ন জঙ্গলে আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান| আইইডি বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| যদিও, মাওবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে চিন্তাগুফায় অবস্থিত বেস ক্যাম্পে ফিরে আসছিলেন ২০৬ কোবরা ব্যাটেলিয়ন এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর জওয়ানরা| জঙ্গলের ভিতর থেকে হেঁটে আসার সময় কোন্টা ব্লকের অন্তর্গত মিনপা গ্রাম সংলগ্ন জঙ্গলে আচমকাই আইইডি বিস্ফোরণ হয়| আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন ডিআরজি-র একজন জওয়ান| জখম অবস্থায় ওই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, আইইডি বিস্ফোরণের নেপথ্যে মাওবাদীদেরই হাত রয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top