News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের ওয়াদালায় পেট্রোল ট্যাঙ্কারে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালকের
Image

মুম্বইয়ের ওয়াদালায় পেট্রোল ট্যাঙ্কারে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালকের

মুম্বই, ২৭ নভেম্বর (হি.স.): বাণিজ্যনগরী মুম্বইয়ের ওয়াদালায় পেট্রোল ট্যাঙ্কারে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হল ‘অভিশপ্ত’ ট্যাঙ্কারের চালকের। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের ওয়াদালায়, ভক্তি পার্কের কাছে একটি পেট্রোল ট্যাঙ্কারে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকল কর্মীদের ঘন্টাখানেকের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন। যদিও, অভিশপ্ত’ ট্যাঙ্কারের চালককে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। আগুনের লেলিহান শিখায় দগ্ধ ও ঝলসে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এই ঘটনা প্রসঙ্গে দমকল অফিসার এ এইচ সাওয়ান্ত জানিয়েছেন, ‘ট্যাঙ্কারটিতে মিথাইল ভর্তি ছিল। আমার ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুনের গ্রাসে চলে যায় ট্যাঙ্কারটি। আগুনের লেলিহান শিখায় ঝলসে মৃত্যু হয়েছে ট্যাঙ্কার চালকের। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।’ কি কারণে আগুন লাগল ট্যাঙ্কারটিতে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top