News Flash

  • Home
  • Uncategorized
  • পকেটে তাজা গুলি নিয়ে কেজরিওয়ালের বাড়িতে যুবক, অস্ত্র আইনে গ্রেফতার মসজিদের কেয়ারটেকার
Image

পকেটে তাজা গুলি নিয়ে কেজরিওয়ালের বাড়িতে যুবক, অস্ত্র আইনে গ্রেফতার মসজিদের কেয়ারটেকার

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): সময় মোটেও ভালো যাচ্ছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের| কিছু দিন আগেই দিল্লি সচিবালয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিল এক ব্যক্তি| এবার কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে আসা এক যুবকের পকেট থেকে উদ্ধার হল তাজা গুলি| কেজরিওয়ালের বাসভবনেই ঘটনাটি ঘটেছে| ইমরান খান অভিযুক্ত যুবককে অস্ত্র আইনে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ| এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের প্রশ্নের মুখে অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা|
প্রতিদিনের মতো সোমবার সকালেও (২৬ নভেম্বর) জনতা দরবারে বেশ কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে দেখা করার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের| মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢোকার সময় মূল গেটের বাইরে পুলিশ তাঁদের রুটিন তল্লাশি চালাচ্ছিল| তখনই ইমরান খান নামে ওই যুবকের পকেট থেকে উদ্ধার হয় একটি তাজা গুলি| সঙ্গে সঙ্গে অস্ত্র আইনে গ্রেফতার করা হয় ইমরানকে| অভিযুক্ত যুবকের অবশ্য দাবি, তিনি দিল্লির কারোল বাগ এলাকায় অবস্থিত বাওলি মসজিদে কেয়ারটেকারের কাজ করেন| মাস দুয়েক আগে মসজিদের অনুদান বাক্স থেকে এই গুলিটি তিনি পেয়েছিলেন| নদীতে ফেলে দেবেন ভাবলেও শেষ পর্যন্ত তা ফেলা হয়নি| যুবকের এই যুক্তি অবশ্য মানতে নারাজ দিল্লি পুলিশ| তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| এডিসিপি হরিন্দর সিং জানিয়েছেন, ‘এক যুবকের পকেট থেকে উদ্ধার হয় তাজা কার্তুজ| তত্ক্ষণাত্ তাকে গ্রেফতার করা হয়| ওই যুবক কারোল বাগ এলাকায় অবস্থিত একটি মসজিদের কেয়ারটেকার| যুবকের বক্তব্য, মসজিদের অনুদান বাক্স থেকে সে গুলিটি পেয়েছে| এ বিষয়ে পুলিশকে সে কিছুই জানায়নি|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top