News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ ও মেধার ভিত্তিতে, লিখিত পরীক্ষার মাধ্যমে
Image

নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ ও মেধার ভিত্তিতে, লিখিত পরীক্ষার মাধ্যমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ নিয়োগের লক্ষ্যে বিভিন্ন দফতরে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে যে সকল ইন্টারভিউ শেষে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছিল সেগুলি বাতিল করা সম্পর্কে বিরোধীদের যাবতীয় অভিযোগ খণ্ডন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী দেব জানান, সরকারি নিয়োগ হবে স্বচ্ছ এবং আইনসম্মত৷ আজ রাজ্য বিধানসভায় বিরোধী দলের সদস্য সুধন দাস ও সহিদ চৌধুরী কর্তৃক উত্থাপিত দৃষ্টি আকর্ষনী প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার সুন্দর ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করার উদ্দেশ্যে নতুন নিয়োগনীতি চালু করেছে৷

তিনি জানান, নতুন নীতি অনুযায়ী সমস্ত নিয়োগ মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষার মাধ্যমে করা হবে৷ এর আগে রাজ্য সরকারের একটি জেনারেল এমপ্লয়মেন্ট গাইডলাইন ছিল৷ সেই গাইডলাইন অনুযায়ী প্রাইমারি শিক্ষক, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ হয়েছিল ২০১০ সাল থেকে৷ কিছু সংখ্যক বেকার যুবক-যুবতী তখন ওই নিয়োগের বিপক্ষে উচ্চ আদালতে মামলা করেন৷ পরবর্তী সময়ে উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত ওই জেনারেল এমপ্লয়মেন্ট গাইডলাইন অনুসারে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নিয়োগ সম্পূর্ণ মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে করা হত৷ পরবর্তী সময়ে পূর্বতন সরকার একটি রিজার্ভ এমপ্লয়মেন্ট গাইডলাইন প্রণয়ন করে৷ কিন্তু সেটিও আদালতের আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, জানান মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার গঠন হওয়ার পর নিয়োগ সম্পর্কে সুপারিশ করতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকার সমস্ত গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া বাতিল করতে বলায় রাজ্য সরকারও কেন্দ্রীয় সরকারের অনুকরণে একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নীতি তৈরি করতে উদ্যোগী হয়েছিল৷ জানান, অধিকন্তু আগে টিপিএসসসি ও কিছু কিছু গ্রুপ বি, গ’ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ১০ শতাংশের বেশি মৌখিক ইন্টারভিউ ১০ শতাংশ সীমাবদ্দ থাকত৷ অতএব রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন দপ্তর এবং টিপিএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করার প্রয়োজনীয়তা অনুভব করে৷ এছাড়াও কেন্দ্রীয় সরকার দ্য রাইটস অব পার্সনস উইথ ডিজিবিলিটি চালু করে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর৷ ওই আইন অনুযায়ী শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণের পরিমাণ তিন শতাংশ থেকে বাড়িয়ে চার শতাংশ করা হয়৷ কিন্তু রাজ্য সরকার ওই আইন রাজ্যে কার্যকর করেনি৷ বিভিন্ন প্রক্রিয়াজনিত নিয়ম ও নিষেধাজ্ঞার জন্য প্রতিবন্ধীদের চার শতাংশ সংরক্ষণ একটি সাংবিধানিক আদেশ৷ এজন্যও ২০১৬-১৭ সালে নিয়োগ প্রক্রিয়াগুলি বাতিল করা বাধ্যতামূলকভাবে হয়েছিল৷ এই সব নিয়োগ প্রক্রিয়াগুলি বাতিল না হলে রাজ্য সরকার আবার নতুন করে আইনি ঝামেলায় জড়িয়ে পড়ত৷

তিনি জানান, একটি নতুন নিয়োগনীতি চালু করার জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সময় সময় আদালত কর্তৃক প্রদত্ত বিভিন্ন নির্দেশের বলে বহাল রয়েছে এবং বৃহত্তর জনস্বার্থে এটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত৷ এই সিদ্ধান্ত যোগ্যতা অর্জনের জন্য যোগ্য ব্যক্তিদের সঙ্গে দীর্ঘ মেয়াদে রাজ্যকে উপকৃত করবে এবং এটি সেরা প্রার্থীদের নিয়োগ এবং প্রশাসনের সামগ্রিক দক্ষতা নিশ্চিত করবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top