News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে নির্বিঘ্নে চলছে চতুর্থ দফার পঞ্চায়েত নির্বাচন, দশটা পর্যন্ত বদগামে ভোট পড়েছে ২৯.১ শতাংশ
Image

জম্মু ও কাশ্মীরে নির্বিঘ্নে চলছে চতুর্থ দফার পঞ্চায়েত নির্বাচন, দশটা পর্যন্ত বদগামে ভোট পড়েছে ২৯.১ শতাংশ

জম্মু ও শ্রীনগর, ২৭ নভেম্বর (হি.স.): সন্ত্রাস-বিদ্ধ জম্মু ও কাশ্মীরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার পঞ্চায়েত ভোট মিটেছে শান্তিতে এবং নির্বিঘ্নেই| অথচ কাশ্মীর উপত্যকা জুড়ে দিন দিন বেড়েই চলেছে সন্ত্রাসবাদী হামলা| এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল আটটা থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের চতুর্থ দফার ভোট, ভোটগ্রহণ চলবে দুপুর দুটো পর্যন্ত| ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে সে জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার মতো চতুর্থ দফার নির্বাচনও ভেস্তে দেওয়ার উদ্দেশ্যে বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন| যদিও, বিচ্ছিন্নতাবাদীদের হুঁশিয়ারিকে তোয়াক্কা করেই সকাল থেকে ভোট দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের মানুষজন| ভোটগ্রহণ চলছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বান্দিপোরা, বারামুল্লা, বদগাম, পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ, কিশত্বর, ডোডা, রামবান, উধমপুর, কাঠুয়া, জম্মু, রাজৌরি এবং পুঞ্চে|
নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল দশটা পর্যন্ত সর্বাধিক ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরের বদগামে| বদগামে সকাল দশটা পর্যন্ত ভোট পড়েছে ২৯.১ শতাংশ| এছাড়াও জম্মু ও কাশ্মীরের অন্যত্র সকাল দশটা পর্যন্ত শতাংশের নিরিখে ভোট পড়েছে-কুপওয়ারায় ১৬.৪ শতাংশ, বান্দিপোরায় ৩.২ শতাংশ, বারামুল্লায় ২৬.৮ শতাংশ, বদগাম-এ ২৯.১ শতাংশ, পুলওয়ামায় ০.৬ শতাংশ, কুলগামে ৩.৭ শতাংশ, অনন্তনাগে ২.৬ শতাংশ, কিশত্বর-এ ২৬.৮ শতাংশ, ডোডায় ২১.৭ শতাংশ, রামবান-এ ২২.৮ শতাংশ, উধমপুরে ১৯.৩ শতাংশ, কাঠুয়ায় ২৬.০ শতাংশ, জম্মুতে ১৮.৩ শতাংশ, রাজৌরিতে ২৩.২ শতাংশ এবং পুঞ্চে ২৬.১ শতাংশ|
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ন’দফায় সম্পন্ন হবে পঞ্চায়েত নির্বাচন| ইতিমধ্যেই গত ১৭ নভেম্বর প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে| গত ২০ নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচনও শান্তিতে মিটেছে| তৃতীয় দফার নির্বাচন হয়েছে ২৪ নভেম্বর| মঙ্গলবার হচ্ছে চতুর্থ দফার নির্বাচন| বাকি পাঁচ দফার নির্বাচন হবে, যথাক্রমে ২৯ নভেম্বর এবং ১, ৪, ৮ এবং ১১ ডিসেম্বর|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top