News Flash

  • Home
  • Uncategorized
  • কালকা-হাওড়া এক্সপ্রেসের প্রথম কামরায় আগুন, ধোঁয়ায় অসুস্থ অন্ততপক্ষে ছ’জন
Image

কালকা-হাওড়া এক্সপ্রেসের প্রথম কামরায় আগুন, ধোঁয়ায় অসুস্থ অন্ততপক্ষে ছ’জন

কুরুক্ষেত্রে (হরিয়ানা), ২৭ নভেম্বর (হি.স.): ভোররাতে আগুন-আতঙ্ক ১২৩১২ কালকা-হাওড়া এক্সপ্রেসে| মঙ্গলবার ভোররাত ২.৫৫ মিনিট নাগাদ ১২৩১২ কালকা-হাওড়া এক্সপ্রেসের ইঞ্জিনের পিছনে প্রথম কামরায় ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় এসএলআর (সিটিং কাম লাগেজ রেক) কামরা| ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুরুক্ষেত্রের সন্নিকটে, ধীরপুর-ঢোডা খেদি রেলওয়ে স্টেশনের মাঝে| সৌভাগ্যবশত এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন ছ’জন যাত্রী| তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| আগুনে ক্ষতিগ্রস্ত কামরাটিকে আলাদা করার পর পুনরায় শুরু হয় ট্রেন চলাচল|
উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার ভোররাত ২.৫৫ মিনিট নাগাদ (আনুমানিক) ধীরপুর-ঢোডা খেদি রেলওয়ে স্টেশনের মাঝে ১২৩১২ কালকা-হাওড়া এক্সপ্রেসের ইঞ্জিনের পিছনে প্রথম কামরায় আগুন লাগে| তত্ক্ষণাত্ প্রথম কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়| ট্রেন দাঁড়িয়ে যাওয়া মাত্রই সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন| তাই প্রাণহানির কোনও খবর নেই| তবে, ধোঁয়ায় শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন বেশ কয়েকজন যাত্রী| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| ভোর ৪.৩৫ মিনিট নাগাদ দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে| অগ্নিকাণ্ডের জেরে ট্রেনের কামরাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে| কি কারণে আগুন লাগাল ট্রেনের কামরায়, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top