News Flash

  • Home
  • Uncategorized
  • সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস, তাঁরা আবার দেশভক্তির কথা বলে : প্রধানমন্ত্রী
Image

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস, তাঁরা আবার দেশভক্তির কথা বলে : প্রধানমন্ত্রী

ভিলওয়ারা (রাজস্থান), ২৬ নভেম্বর (হি.স.): মুম্বই হামলার ১০ বছর পূর্তি, একই সঙ্গে রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোটপ্রচার| রাজস্থানের ভিলওয়ারা-র জনসভা থেকে কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মুম্বইতে ২৬/১১ সন্ত্রাসী হামলার ১০ বছর পূর্তিতে জঙ্গি হামলাকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘২৬/১১ হামলার দিন কেঁপে উঠেছিল গোটা বিশ্ব| সেই সময় কংগ্রেস ক্ষমতায় ছিল, তাঁরা আবার দেশভক্তির কথা বলে| সেনাবাহিনী যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, তখন গোটা দেশ গর্ব অনুভব করেছিল| কিন্তু, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস| সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ স্বরূপ ভিডিও দাবি করেছিল তাঁরা|’
২৬/১১ সন্ত্রাসী হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘২৬/১১ হামলার কথা কখনই ভুলবে না ভারত| ভুলবে না অপরাধীদের| বিচার অবশ্যই হবে, আমি দেশকে আশ্বস্ত করতে চাই|’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিদেশে ছুটি কাটানোর কথা টেনেও এদিন আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী| জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাকে কখনও ছুটি কাটাতে দেখেছেন| কখনও শুনেছেন আমি এক সপ্তাহের জন্য নিরুদ্দেশ হয়ে গিয়েছি, কোথাও গিয়েছি অবসর সময় কাটাতে| দেখবেন না| যা করি তার হিসেব দিতে পারি|’ উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন| এই মুহূর্তে মরু রাজ্য রাজস্থানে রাজনৈতিক উত্তাপ ভালোই উপলব্ধি করা যাচ্ছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top