News Flash

  • Home
  • Uncategorized
  • ললিতপাড়ায় নকল মদের কারখানায় পুলিশি অভিযান, গ্রেফতার মালিক
Image

ললিতপাড়ায় নকল মদের কারখানায় পুলিশি অভিযান, গ্রেফতার মালিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ নকল মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে এই নকল মদের কারখানার সন্ধান পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তার মালিককে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, জিরানিয়া থানার বেলবাড়ির ললিতপাড়ায় নকল মদের কারখানার হদিশ পেয়ে তাঁরা সেখানে গিয়ে হানা দেন। কারখানাটি জিরানিয়া থানার অন্তর্গত বেলবাড়ির ললিতপাড়ার বাসিন্দা সুকু দেববর্মার বাড়িতে গড়ে তোলা হয়েছিল। সুকুর বাড়িতে গড়ে তোলা কারখানায় হানা দিয়ে পুলিশ ৪০০টি বিলেতি মদের বোতল ভরতি নকল মদ উদ্ধার করেছে। এছাড়া প্রচুর মদের খালি বোতল এবং কর্কও উদ্ধার করেছে পুলিশ, জানিয়েছে পুলিশ।
পুলিশ কারখানার মালিক সুকু দেববর্মাকে গ্রেফতার করেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই নকল মদের কারখানাটি চালিয়ে যাচ্ছিল সুকু দেববর্মা। পুলিশ জানিয়েছে, আজ রাত পর্যন্ত এলাকায় অভিযান জারি ছিল। আগামীকালও অভিযান চলবে। অভিযান শেষে এলাকায় নিষিদ্ধ নেশা কারবারের চিত্র প্রকাশ্যে আনা সম্ভব হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top