News Flash

  • Home
  • Uncategorized
  • বিএড অনুপ্রেরণা যোজনায় আট জেলায় প্রচারমূলক শিবির অনুষ্ঠিত
Image

বিএড অনুপ্রেরণা যোজনায় আট জেলায় প্রচারমূলক শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ আগরতলায় মহিলা মহাবিদ্যালয়ের ক্যাম্পস  হলের সামনে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা বিষয়ে আজ পশ্চিম জেলাভিত্তিক তথ্য জানার শিবির অনুষ্ঠিত হয়৷ শুধু আগরতলাই নয় রাজ্যের ৮টি জেলাতেই আজ শিক্ষা দপ্তরের উদ্যোেগে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য জানানো বা প্রচার মূলক শিবির অনুষ্ঠিত হয়৷ আগরতলায় আয়োজিত শিবিরে বিভিন্ন  ব্যাঙ্কের প্রতিনিধি এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন৷

শিবিরে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বি এড অনুপ্রেরণা যোজনায় ত্রিপুরা সরকার বি  এড প্রশিক্ষণের জন্য ভর্তুকিতে ঋণ প্রদান প্রকল্প চালু করেছে৷ এ প্রকল্পে আবেদনকারীকে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩৮ বছর বয়স এবং গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটে ৫০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হতে হবে৷ এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে নূ্যনতম বয়স সীমা ৪৩ বছর এবং ৪৫ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটুত্তীর্ণ হতে হবে৷ যারা বিএড কোর্সের জন্য ত্রিপুরা সরকার প্রযোজ্য অন্য কোও প্রকল্প থেকে ঋণ নিয়েছেন তারা আবেদন করতে পারনেব না৷ এ প্রকল্প শুধু মহাবিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য৷ যারা এই প্রকল্পের মাধ্যমে বিএড কোর্স করতে ইচ্ছুক তারা এসবিআই, ইউবিআই, কানাড়া ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক এবং গ্রামীণ  ব্যাঙ্কে ঋণের জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন৷ এই শিবিরে উপস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মার্কেটিং ম্যানেজার জানান, এই যোজনায় ঋণ গ্রহণের জন্য সারা রাজ্যে গ্রামীণ ব্যাহেক এ পর্যন্ত ৫১২ জনের আবেদনপত্র জমা পড়েছে৷ এরমধ্যে ১৫০ জন অবেদনকারী পশ্চিম জেলার প্রার্থী৷ ইউবিআই ব্যাঙ্কের প্রতিনিধ জানান, এই ঋণ গ্রহণের জন্য ইউবিআই ব্যাঙ্কে সারা রাজ্যে এ পর্যন্ত ২৪৪ জনের আবে দনপত্র জমা পড়েছে৷ এরমধ্যে ১৬৪ জন আবেদনকারী পশ্চিম জেলার প্রার্থী৷ এছাড়া কানাড়া ব্যাঙ্কে ৩৮ জন, এলাহাবাদে ব্যাঙ্কে ২ জন, এসবিআই-এ ১০ জন এবং ইউনিয়ন ব্যাঙ্কে ১ জনের আবেদনপত্র জমা পড়েছে বলে উক্ত ব্যাঙ্ক প্রতিনিধিগণ জানান৷

Releated Posts

রক্তদান শিবিরের আগে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে সরব নবারুণ দেব

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজনের প্রস্তুতির মধ্যেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে হামলার…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top