নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ আগরতলা শহরকে সাজিয়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ। শহরের যেখানে যেখানে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে সে সমস্ত জায়গা থেকে অবৈজ্ঞানিক ট্রাফিক পয়েন্ট তুলে নেওয়া হচ্ছে।
জানা গেছে, গণরাজ চৌমুহনি-সহ বেশ কয়েকটি জায়গায় থেকে অবৈজ্ঞানিক ট্রাফিক পয়েন্ট তুলে নেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, যানজটমুক্ত করতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যাল বসানোর পর এ ধরনের ট্রাফিক পোস্টগুলির আর কোনও প্রয়োজন নেই বলে মনে করেন ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। তবে পুরনো ট্রাফিক পোস্টগুলি তুলে নেওয়া হলেও সেখানে নিয়মিত ট্রাফিক কনস্টেবল নিযুক্ত থাকবেন বলে জানা গেছে।
আগরতলা শহর সাজানোর উদ্যোগ ট্রাফিক পুলিশের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















