News Flash

  • Home
  • Uncategorized
  • সিডনিতে সিরিজের শেষ লড়াই জিতে মরিয়া বিরাট বাহিনী, তবে বৃষ্টির ভ্রুকুটি
Image

সিডনিতে সিরিজের শেষ লড়াই জিতে মরিয়া বিরাট বাহিনী, তবে বৃষ্টির ভ্রুকুটি

সিডনি, ২৫ নভেম্বর (হি.স.) : রবিবার সিডনিতে সিরিজের শেষ লড়াই জিতে মরিয়া বিরাট বাহিনী৷ ব্রিসবেনে রুদ্ধশ্বাস লড়াই হলেও মেলবোর্নে ম্যাচ পণ্ড করছে বৃষ্টি৷ রবিবার সিডনিতেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি৷ এসসিজি-তে হারলে দেড় বছর পর টি-২০ সিরিজ হারবে টিম কোহলি৷ তাই সিডনিতে অপরাজিত থাকার লড়াই বিরাটদের৷
বুধবার গাব্বায় প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে ৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া৷ শুক্রবার মেলবোর্নে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে দ্বিতীয় ম্যাচ৷ সুতরাং রবিবার সিডনিতে ম্যাচ না-হলেও সিরিজ জিতে নেবে অজিবাহিনী৷ সেক্ষেত্রে জুলাই, ২০১৭ পর টি-২০ সিরিজ হারবে ভারত৷ শেষবার টিম ইন্ডিয়া টি-২০ সিরিজ হেরেছিল গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে৷ এক ম্যাচের সিরিজে হেরেছিল বিরাটরা৷ তার পর থেকে ২৭টি টি-২০ ম্যাচের মধ্যে ২০টি জিতেছে ভারত৷
শেষবার অস্ট্রেলিয়া সফরে টি-২০ সিরিজে অজিদের হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া৷ ধোনির নেতৃত্বে তিন ম্যাচের সিরিজে সব ক’টি ম্যাচই জিতেছিল ভারত৷ এবার টানা সাতটি সিরিজ জয়ের হাতছানি ছিল বিরাটদের সামনে৷ কিন্তু ব্রিসবেনে সিরিজের প্রথম ম্যাচ হারের পর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ায় বিরাটদের সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়৷ রবিবার সিরিজ বাঁচানোর লক্ষ্য বিরাটবাহিনীর৷
সিডনিতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে দলে পরিবর্তনও করতে পারে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ এসসিজি-র বাইশ গজে যুবেন্দ্র চাহালকে খেলাতে পারে ভারত৷ সেক্ষেত্রে বসতে হতে পারে ক্রুনাল পান্ডিয়া ও অথবা খলিল আহমেদকে৷ কুলদীপের সঙ্গে চাহালকে খেলাতে চাইছে টিম ম্যানেজমেন্ট৷ ব্যাটিং অর্ডারেও সামান্য পরিবর্তন হতে পারে৷ লোকেশ রাহুলের জায়গায় তিন নম্বরে নামতে পারেন ক্যাপ্টেন কোহলি৷ তবে ম্যাচ জিতে ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে টিম কোহলিকে৷ তবে রবিবার সিডনিতে ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে৷ কারণ আবহাওয়ার পূর্বাভাস, রবিবার হালকা বৃষ্টি হতে পারে সিডনিতে৷ মেলবোর্নের মতোও এখানে বৃষ্টিতে ম্যাচ পন্ড হলে সিরিজ জিতে যাবে অস্ট্রেলিয়া৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top